বুধবার, ২৯ জুলাই ২০২৬
বুধবার, ২৯ জুলাই ২০২৬
শিরোনাম
শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা - সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত 2nd Quarter Un-Audited Financial Statements of IFIC Bank PLC নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস বছরের প্রথমার্ধে আইপিডিসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৩৭.৬ শতাংশ তৃতীয় প্রান্তিকে ভিসা’র নিট রাজস্বে ১৪ শতাংশ প্রবৃদ্ধি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করল মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী তাহসিন কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর উদ্যোগের জন্য বৈশ্বিক স্বীকৃতি পেল বাংলালিংকের রাইজ ময়মনসিংহে স্বামী হত্যা মামলায় দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
advertisement
আন্তর্জাতিক

প্রেসিডেন্ট হলে বিদেশি গ্র্যাজুয়েটদের গ্রিন কার্ড দেবেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক: পুনরায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে মার্কিন কলেজের বিদেশি গ্রাজুয়েট বা স্নাতকদের গ্রিন কার্ড দেয়ার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগে দেশটির সাবেক এই প্রেসিডেন্টের এমন ঘোষণাকে ‘অপ্রত্যাশিত’ হিসেবেও দেখছেন কেউ কেউ। কারণ অভিবাসন বিষয়ে বরাবরই কঠোর অবস্থানের জন্য পরিচিত ট্রাম্প।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ জুন) সিলিকন ভ্যালি টেক ইনভেস্টরদের সঙ্গে এক পডকাস্ট সাক্ষাৎকারে, যুক্তরাষ্ট্রে মেধাবীদের থাকার প্রক্রিয়া সহজ করার প্রতিশ্রুতি দেন ট্রাম্প। বলেন, মার্কিন কোনো কলেজ থেকে স্নাতক সম্পন্নকারীদের অবশ্যই যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ দেয়া উচিত।

চামাথ পালিহাপিটিয়া, জেসন ক্যালাকানিস, ডেভিড স্যাক্স এবং ডেভিড ফ্রাইডবার্গের হোস্ট করা অল-ইন ওই পডকাস্টে ট্রাম্প আরও বলেন,
এটা খুবই দুঃখজনক যে, আমরা হার্ভার্ড, এমআইটির মতো সেরা প্রতিষ্ঠান থেকে স্নাতক করা বিদেশিদের হারিয়ে ফেলি।

ডিপ্লোমার অংশ হিসেবে স্বয়ংক্রিয়ভাবেই বিদেশি স্নাতকদের গ্রিন কার্ড পাওয়া উচিত বলেও মনে করেন ট্রাম্প। যাতে এসব গ্রাজুয়েট যুক্তরাষ্ট্রে থাকতে পারে।

একটি গ্রিন কার্ড ব্যক্তিদের মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস এবং কাজ করার অধিকার দেয়। পাশাপাশি নাগরিকত্ব পাওয়ার পথও খুলে দেয়।

এদিকে, নতুন এই প্রস্তাবের মাধ্যমে অভিবাসন ইস্যুতে নিজের কঠোর অবস্থান থেকে সরে আসলেন ডোনাল্ড ট্রাম্প। এতে নিজ দল রিপাবলিকান পার্টির পাশাপাশি জনগণের কাছেও তার গ্রহণযোগ্যতা বাড়বে বলে মনে করা হচ্ছে।

সূত্র: আলজাজিরা

সর্বশেষ পাওয়া সংবাদ