মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ঝিকরগাছায় হত্যার শিকার শামীমের পরিবারের পাশে পুলিশ সুপার রফিকুল ইসলাম বদলে যাচ্ছে র‌্যাবের নাম নির্বাচনে কোস্ট গার্ডের ৩৫৮৫ জন সদস্যসহ ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা আর্থিক নীতির প্রভাব: - কর্মসংস্থান হ্রাস ও সামাজিক বৈষম্যের গভীরতা দেশের ৪টি বেসরকারি কলেজের নাম পরিবর্তন শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ সম্মিলিত ইসলামী ব্যাংকের চতুর্থ বোর্ড সভা অনুষ্ঠিত এনসিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
আন্তর্জাতিক

ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী একটি গ্রাম থেকে গলাকাটা অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালেই এমন বীভৎস ঘটনার সাক্ষী হতে হয়েছে স্থানীয়দের। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাঁকরোল চাষের জমি থেকে এক তরুণীর গলকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাছে অবস্থিত গুনরাজপুর গ্রামে।

জানা গেছে, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে পশ্চিমবঙ্গের বসিরহাটের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গুনরাজ গ্ৰামের চাষিরা ক্ষেতে কাজ করতে গিয়েছিলেন। সে সময় তারা দেখতে পান চাষের ক্ষেতের পাশে এক তরুণীর মরদেহ পড়ে আছে। তার মুখ আগুন দিয়ে ঝলছে গেছে এবং মরদেহটি গলাকাটা অবস্থায় পড়ে ছিল।

মৃতদেহের পাশেই ছড়িয়ে ছিটিয়ে ছিল একটি চশমা, একটি ব্যাগ ও মোবাইল ফোন। সঙ্গে সঙ্গেই বসিরহাটের স্বরূপনগর থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্বরূপনগর থানার পুলিশ জানিয়েছে, ওই তরুণী রাতের অন্ধকারে আন্তর্জাতিক সীমান্তের কাছে কেন গিয়েছিল বা সীমান্তরক্ষী বাহিনীর নজর এড়িয়ে এদেশে ঢুকেছে নাকি ভারত থেকে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিল সে বিষয়ে কিছু জানা যায়নি। তিনি কোনো দালালের খপ্পরেও পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে ওই তরুণীর সঙ্গে কী ঘটেছে তা এখনি বলা যাচ্ছে না। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বসিরহাট স্বরূপনগর থানার পুলিশের পক্ষ থেকে ওই অজ্ঞাত তরুণী মৃত্যুর ঘটনা বিএসএফের ১১২ নম্বর ব্যাটালিয়নের কর্মকর্তাদের জানানো হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

ঝিকরগাছায় হত্যার শিকার শামীমের পরিবারের পাশে পুলিশ সুপার রফিকুল ইসলাম

বদলে যাচ্ছে র‌্যাবের নাম

নির্বাচনে কোস্ট গার্ডের ৩৫৮৫ জন সদস্যসহ ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আর্থিক নীতির প্রভাব: কর্মসংস্থান হ্রাস ও সামাজিক বৈষম্যের গভীরতা

দেশের ৪টি বেসরকারি কলেজের নাম পরিবর্তন

শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার

দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত

এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ

সম্মিলিত ইসলামী ব্যাংকের চতুর্থ বোর্ড সভা অনুষ্ঠিত

এনসিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত