মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ঝিকরগাছায় হত্যার শিকার শামীমের পরিবারের পাশে পুলিশ সুপার রফিকুল ইসলাম বদলে যাচ্ছে র‌্যাবের নাম নির্বাচনে কোস্ট গার্ডের ৩৫৮৫ জন সদস্যসহ ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা আর্থিক নীতির প্রভাব: - কর্মসংস্থান হ্রাস ও সামাজিক বৈষম্যের গভীরতা দেশের ৪টি বেসরকারি কলেজের নাম পরিবর্তন শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ সম্মিলিত ইসলামী ব্যাংকের চতুর্থ বোর্ড সভা অনুষ্ঠিত এনসিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
আন্তর্জাতিক

গুয়াতেমালায় ভূমিধসে নিহত ৬, নিখোঁজ ১২

আন্তর্জাতিক ডেস্ক : ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে গুয়াতেমালায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। এছাড়া এখনো নিখোঁজ রয়েছে আরও ১২ জন। রাজধানীর একটি নদীর পানিতে বেশ কিছু বাড়ি-ঘর ভেসে গেছে। গুয়াতেমালার ন্যাশনাল কোঅর্ডিনেশন ফর ডিজেস্টার রিডাকশন এজেন্সি (কনরেড) জানিয়েছে, সোমবার শুরুর দিকে নারাঞ্জো নদীর পানি বেড়ে যাওয়ায় একটি সেতুর নিচে থাকা অন্তত ছয়টি বাড়ি ভেসে গেছে।

অনুসন্ধান কুকুর এবং উদ্ধারকারী দলগুলো বন্যার পানিতে মারা যাওয়া ছয়জনের মৃতদেহ উদ্ধার করেছে। এদের মধ্যে এক শিশুও রয়েছে যার বয়স পাঁচ বছর বলে ধারণা করা হচ্ছে। তার শরীরের অর্ধেক কাঁদামাটিতে আটকা পড়ে ছিল। তবে এখনো পর্যন্ত ১২ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে এদের মধ্যে আটজনই শিশু।

ইসাউ গোঞ্জালেজ (৪২) নামের এক বাসিন্দা বলেন, নদীর পানিতে বাড়ি-ঘর ভেসে গেছে। জিনিসপত্র ভেসে গেছে এবং মানুষজন নিখোঁজ হয়েছে। বৃষ্টির মৌসুমে গুয়াতেমালায় ভূমিধসের ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে মে মাস থেকে নভেম্বরে এই ঝুঁকি বেশি থাকে।

লোকজন বলছেন, তারা জানেন যেখানে তারা বসবাস করছেন তা নিরাপদ নয়। কিন্তু তাদের কিছুই করার নেই। দেশটিতে দারিদ্র্যের হার ৫৯ শতাংশ। সে কারণে বেশিরভাগ মানুষই ঝুঁকিপূর্ণ বাড়ি-ঘরে বাস করেন।

মারভিন কাবরেরা (৩৬) নামের এক বাসিন্দা ফুড ডেলিভারির কাজ করেন। তিনি বলেন, আমরা এখানে বসবাসের ঝুঁকি সম্পর্কে জানি। কিন্তু প্রয়োজনের কারণেই আমাদের এখানে থাকতে হচ্ছে। তিনি যেখানে থাকেন সেখানে ক্রমেই বন্যার পানি বাড়ছে।

২৭ বছর বয়সী আইরিস লোপেজ (২৭) বলেন, সোমবারের এই বিপর্যয়ের পর তিনি আশা করছেন যে, সরকার তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেবে।

চলতি বছর এখন পর্যন্ত কমপক্ষে ২৯ জন ভূমিধসে প্রাণ হারিয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে আরও প্রায় ২১ লাখ মানুষ। এখন পর্যন্ত ১০ হাজারের মতো বাড়ি-ঘর বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া চারটি রাস্তা এবং নয়টি ব্রিজও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এই সম্পর্কিত আরো

ঝিকরগাছায় হত্যার শিকার শামীমের পরিবারের পাশে পুলিশ সুপার রফিকুল ইসলাম

বদলে যাচ্ছে র‌্যাবের নাম

নির্বাচনে কোস্ট গার্ডের ৩৫৮৫ জন সদস্যসহ ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আর্থিক নীতির প্রভাব: কর্মসংস্থান হ্রাস ও সামাজিক বৈষম্যের গভীরতা

দেশের ৪টি বেসরকারি কলেজের নাম পরিবর্তন

শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার

দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত

এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ

সম্মিলিত ইসলামী ব্যাংকের চতুর্থ বোর্ড সভা অনুষ্ঠিত

এনসিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত