সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা - প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইমামী সেভেন অয়েলস ইন ওয়ানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাসনিয়া ফারিণ কুড়িগ্রাম-গাইবান্ধা ও রংপুরের উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের তাগিদ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সালমান শাহ হত্যা - সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর কিশোরীদের মাসিক স্বাস্থ্য ও আত্মবিশ্বাস নিয়ে ‘মনের কথা’ নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৮০০, নিখোঁজ ৩ হাজার ফোবানা সম্মেলনে যোগ দিতে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ মেগা প্রকল্প - আধুনিক হচ্ছে দেশের অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তা সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
advertisement
আন্তর্জাতিক

বেনিনে জ্বালানি ডিপো বিস্ফোরণে ৩৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে একটি জ্বালানি ডিপোতে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তা এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার পর আকাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা গেছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নাইজেরিয়ার সীমান্তবর্তী সেমে-পডজি শহরের একটি জ্বালানির গুদামে আগুন লেগেছে বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন। ওই গুদামে চোরাই পথে জ্বালানি সরবারহ করা হতো। গাড়ি, মোটরবাইক এবং ট্রাইসাইকেল ট্যাক্সি সেখান থেকে জ্বালানি নেওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে।

আগুনে পুরো জ্বালানি গুদামই পুড়ে গেছে। প্রসিকিউটর আবদুবাকি আদম-বোঙ্গলে এক বিবৃতিতে জানিয়েছেন, প্রাথমিক ভাবে শিশুসহ ৩৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী, সম্ভবত গুদামে পেট্রোল সংরক্ষণের সময় সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রসিকিউটর আবদুবাকি আদম-বোঙ্গলে জানিয়েছেন, এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই দুর্ঘটনার ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এগুলো যাচাই করা সম্ভব হয়নি। বেনিনের স্বরাষ্ট্রমন্ত্রী আলাসেন সিদু বলেন, পাচার করা জ্বালানি থেকেই আগুনের সূত্রপাত। তিনি বলেন, অগ্নিকাণ্ডে লোকজনের ভয়াবহ মৃত্যু হয়েছে।

বিশ্বের অন্যতম তেল উৎপাদনকারী দেশ নাইজেরিয়ার সাথে বেনিনের সীমান্তে জ্বালানি চোরাচালান একটি সাধারণ ঘটনা। অবৈধ শোধনাগার, তেল পাচার এবং সীমান্তবর্তী শহরে পাইপলাইন ছড়িয়ে ছিটিয়ে থাকায় প্রায়ই অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়।

সর্বশেষ পাওয়া সংবাদ