সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা - প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইমামী সেভেন অয়েলস ইন ওয়ানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাসনিয়া ফারিণ কুড়িগ্রাম-গাইবান্ধা ও রংপুরের উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের তাগিদ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সালমান শাহ হত্যা - সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর কিশোরীদের মাসিক স্বাস্থ্য ও আত্মবিশ্বাস নিয়ে ‘মনের কথা’ নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৮০০, নিখোঁজ ৩ হাজার ফোবানা সম্মেলনে যোগ দিতে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ মেগা প্রকল্প - আধুনিক হচ্ছে দেশের অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তা সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
advertisement
আন্তর্জাতিক

সৌদির সঙ্গে ঐতিহাসিক চুক্তি নিয়ে আশাবাদী নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনের ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক শান্তি চুক্তি নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন।

ইসারায়েলের প্রধানমন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের দ্বারপ্রান্তে আছি আমরা। এক্ষেত্রে মধ্যস্থতার ভূমিকায় রয়েছে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হলে নতুন মধ্যপ্রাচ্য তৈরি হবে।

বর্তমানে এই দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। তবে নিরাপত্তাজনিত বিভিন্ন ইস্যুতে দেশ দুইটি একসঙ্গে কাজ করছে।

এর আগে গত বুধবার সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইসারায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের বার্তা দেন।

মোহাম্মদ বিন সালমান (এমবিএস) বলেছেন, অন্যান্য উপসাগরীয় দেশের পদক্ষেপ অনুসরণ করে যুক্তরাষ্ট্রের মধ্যস্থাতায় তার দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকে ক্রমাগতভাবে এগিয়ে যাচ্ছে।

ফক্স নিউজকে মোহাম্মদ বিন সালমান বলেন, প্রতিদিন আমরা আরও কাছাকাছি যাচ্ছি। ২০১৯ সালের পর এই প্রথম কোনো মার্কিন টিভিতে সাক্ষাৎকার দেন এমবিএস।

সর্বশেষ পাওয়া সংবাদ