বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ ফ্যামিলি কার্ডে ৩৭ হাজার ৮১৪ পরিবারের নারী প্রধানকে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে রক্ষা পেল মেরিন ড্রাইভের ৩ হাজার গাছ দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে আটক ২ ১৮ হাজার টাকার মধ্যে সুবিশাল ব্যাটারির স্মার্টফোন আনছে রিয়েলমি স্বয়ংক্রিয় পদ্ধতির অডিটের জন্য ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন নির্বাচন সিঙ্গার-বেকোর ‘ঈদুল আযহা ভরপুর সল্যুশন অফার’: - কার্ড ঘষলেই মিলছে হাউসফুল অ্যাপ্লায়েন্স ও দারুণ উপহার ২০২৫ সালে আইপিডিসি’র মুনাফা বেড়েছে ২৫.৩৯ শতাংশ
আন্তর্জাতিক

মিয়ানমারে ১১২ রোহিঙ্গার কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : অবৈধভাবে মিয়ানমার ছাড়ার চেষ্টা করায় ১১২ জন সংখ্যালঘু রোহিঙ্গা নাগরিককে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে ১২ জন শিশুও রয়েছে।

গত ৬ জানুয়ারি মিয়ানমারের দক্ষিণাঞ্চলের আয়াবতি অঞ্চলের বোগালে শহরের একটি আদালত এ কারাদণ্ড দেন। মঙ্গলবার (১০ জানুয়ারি) মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।

প্রতিবেদনে আরও বলা হয়, দণ্ডপ্রাপ্ত শিশুদের মধ্যে যে পাঁচজনের বয়স ১৩ বছরের কম তাদের দুবছরের দণ্ড দেওয়া হয়েছে। বাকি শিশুদের তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এসব শিশুকে ‘শিশু প্রশিক্ষণ কেন্দ্রে’ নিয়ে যাওয়া হয়েছে।

জানা যায়, গত বছরের ডিসেম্বরে কোনো বৈধ কাগজপত্র ছাড়া একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে তাদের আটক করা হয়।

রোহিঙ্গাদের মূল বাসভূমি হলো মিয়ানমারের রাখাইন রাজ্য। কিন্তু মিয়ানমারের কোনো সরকারই তাদের দেশটির নাগরিক বলে স্বীকৃতি দেয়নি। ফলে সংখ্যালঘু মুসলিম এ জনগোষ্ঠীটি মৌলিক সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে। তাছাড়া বিভিন্ন সময়ে তাদের ওপর চরম নির্যাতন চালানো হয়।

২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচার থেকে বাঁচতে কয়েক লাখ রোহিঙ্গা নাগরিক পালিয়ে বাংলাদেশে চলে আসেন। কিন্ত যেসব রোহিঙ্গা মিয়ানমারে রয়ে গেছেন, তাদের ক্যাম্পে আটকে রাখা হয়েছে, যেখানে তাদের গতিবিধির ওপর কঠোর নজরদারি চালানো হয়।

অসহায় জীবন থেকে বাঁচতে মিয়ানমার ও বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গারা ছোট ছোট নৌকায় করে ইউরোপে ঢোকার চেষ্টা করেন। কয়েকদিন আগেও ইন্দোনেশিয়ার উপকূল থেকে কয়েক সপ্তাহ সাগরে ভেসে থাকা ১৮৫ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

জাতিসংঘের শরণার্থী সংস্থার হাই কমিশনার বলছে, সম্প্রতি রোহিঙ্গা নাগরিকদের মধ্যে ইউরোপে পাড়ি জমানো প্রবণতা অন্যান্য যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে প্রায় ছয় গুণ বেশি রোহিঙ্গা ভয়ংকর সমুদ্রপথ পাড়ি দিয়ে অন্য দেশে যাওয়ার চেষ্টা করেছেন। সূত্র: আল-জাজিরা

এই সম্পর্কিত আরো

স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ

ফ্যামিলি কার্ডে ৩৭ হাজার ৮১৪ পরিবারের নারী প্রধানকে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশে রক্ষা পেল মেরিন ড্রাইভের ৩ হাজার গাছ

দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে আটক ২

১৮ হাজার টাকার মধ্যে সুবিশাল ব্যাটারির স্মার্টফোন আনছে রিয়েলমি

স্বয়ংক্রিয় পদ্ধতির অডিটের জন্য ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন নির্বাচন

সিঙ্গার-বেকোর ‘ঈদুল আযহা ভরপুর সল্যুশন অফার’: কার্ড ঘষলেই মিলছে হাউসফুল অ্যাপ্লায়েন্স ও দারুণ উপহার

২০২৫ সালে আইপিডিসি’র মুনাফা বেড়েছে ২৫.৩৯ শতাংশ