সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮
advertisement
আন্তর্জাতিক

পেরুতে বাস খাদে পড়ে ২৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পেরুতে একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২১ জন। বাসটি রাতের বেলা পেরুর হুয়ানকায়ো থেকে হুয়ান্তা শহরের মধ্যবর্তী আন্দিজ পর্বতমালার রাস্তা দিয়ে যাওয়ার সময় ৬৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পেরুতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। বিশেষ করে রাতে বেলা এবং পাহাড়ে অবস্থিত হাইওয়েগুলোতে এ ধরনের দুর্ঘটনা বেশি ঘটে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে আন্দিয়ান দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায় সাড়ে তিন হাজার মানুষ প্রাণ হারিয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল।

কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। তবে কাছাকাছি একটি শহরের মেয়র স্থানীয় একটি রেডিও চ্যানেলকে বলেন, মহাসড়কের যেখানে ওই দুর্ঘটনা ঘটেছে সেটি এক মাস আগে ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু পরে তা আর মেরামত করা হয়নি।

হুয়ান্তা শহর এবং চুরকাম্পা প্রদেশ থেকে দমকল কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর পরই সেখানে ছুটে যান স্থানীয় লোকজন। সে সময় তারা বেশ কয়েকজন যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করেন।

পুলিশ এবং দমকল কর্মীরা আহত লোকজনকে সেখান থেকে উদ্ধার করে কাছাকাছি বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন বলে জানা গেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ