সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮
advertisement
আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় বাস-লরির সংঘর্ষে ২০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় বাস ও লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষে ডি বিয়ার্স মাইনিং কোম্পানির অন্তত ২০ শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (১৭ সেপ্টেম্বর) দেশটির সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি। স্থানীয় সময় বিকাল ৪টার দিকে লিমপোপোর মুসিন গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

আফ্রিকা মহাদেশের মধ্যে দক্ষিণ আফ্রিকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত হলেও, দেশটিতে প্রায়ই বড় দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত বাসটি ভেনেতিয়া মাইন থেকে শ্রমিকদের পরিবহন করছিল। দক্ষিণ আফ্রিকায় হীরার যতগুলো মাইন রয়েছে ভেনেতিয়া সেগুলোর মধ্যে অন্যতম বড় বলে জানিয়েছেন উত্তরাঞ্চলের লিমপোপো প্রদেশের পরিবহন কর্মকর্তা ভোনগানি চাউকে।

জিম্বাবুয়ে এবং বোটসওয়ানার সঙ্গে লাগোয়া ভেনেতিয়া মাইনটি গত ৩০ বছর ধরে পরিচালনা করছে মাইনিং জায়ান্ট ডি বিয়ার্স।

দক্ষিণ আফ্রিকা প্রতি বছর যে পরিমাণ হীরা উৎপাদন করে তার ৪০ শতাংশই আসে এই কোম্পানি থেকে। সেখানে স্থানীয় মানুষসহ প্রায় ৪ হাজার ৩০০ কর্মী কাজ করেন। সূত্র: এএফপি

সর্বশেষ পাওয়া সংবাদ