সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
আন্তর্জাতিক

সামরিক বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ বছরের শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ইতালিতে একটি প্রশিক্ষণরত সামরিক বিমান বিধ্বস্ত হয়ে মাটিতে থাকা একটি গাড়ির ওপর আছড়ে পড়েছে। এতে পাঁচ বছরের একটি মেয়ে শিশু মারা গেছে। খবর বিবিসি

ভিডিওতে দেখা গেছে, বিমানটি তুরিন বিমানবন্দর এলাকায় বিধ্বস্ত হয়, বিধ্বস্ত হওয়ার পরই বিমাটিতে আগুন ধরে যায়। তবে বিমান থেকে পাইলট বেরিয়ে আসতে পেরেছেন। 

গাড়ির ওপর বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ৯ বছরের মেয়ে শিশুটির ভাই গুরুত্বর আহত হয়েছে এবং তার বাবার শরীরও পুড়ে গেছে। 

উপ-প্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি বলেছেন, দুর্ঘটনাটি একটি ‘ভয়াবহ ট্র্যাজেডি’।

ধারন করা ভিডিওতে দেখা গেছে, তুরিন বিমানবন্দর থেকে ৯টি বিমান উড্ডয়ন করে। এরপরই একটি বিমান বিধ্বস্ত হয়ে মাটিতে আছড়ে পড়ে। 

ইতালির স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, বিমানটি উড্ডয়নের পরই এর ইঞ্জিনের ভেতর পাখি ঢুকে যায়। ফলে এটিকে অবতরণ করানো সম্ভব হয়নি। 

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ