সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
আন্তর্জাতিক

শিশুদের ওমরাহ পালনে নতুন নির্দেশনা সৌদির

আন্তর্জাতিক ডেস্ক: শিশুদের ওমরাহতে নিয়ে গেলে অভিভাবকদের মানতে হবে নতুন কয়েকটি নির্দেশনা। শিশুসন্তানকে সঙ্গে নিতে ইচ্ছুক ওমরাহযাত্রীদের জন্য কিছু নির্দেশিকা জারি করেছে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

গালফ নিউজ বলছে, যেসব বাবা-মা তাদের শিশু সন্তানসহ ওমরাহ করতে যান, তাদের বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। শিশুদের নিরাপত্তা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। 

ওমরাহর সময় শিশুদের ডান অথবা বাঁ হাতের কব্জিতে পরিচিতিমূলক ব্রেসলেট থাকতে হবে। এটি অবশ্যক এবং গুরুত্বপূর্ণ। ভিড়ে কোনো শিশু হারিয়ে গেলে তার পরিচিতি সম্পর্কিত প্রাথমিক তথ্য পাওয়া যাবে সেই ব্রেসলেটে।

বাবা-মাকে আনুষ্ঠানিকতা শেষ করতে ভিড় কম হয় এমন সময় ও স্থান বেছে নিতে হবে। সন্তানের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিতের জন্য তাদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বাবা-মা বা অভিভাবককে যত্নশীল হতে হবে। কেননা সন্তানের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার প্রাথমিক দায়িত্ব অবশ্যই অভিভাবকদের।

শিশুরা যেন স্বাস্থ্যকর ও তাদের শরীরের জন্য উপযোগী খাদ্য গ্রহণ করতে পারে সে ব্যাপারেও অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

হজের মাস ছাড়া প্রায় সারা বছরই মুসলিম উম্মাহ ওমরা পালন করে। সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি বা মার্চ পর্যন্ত পবিত্র মক্কায় ওমরা পালনকারীরা বেশি ভিড় করেন। তাদের সুবিধার জন্য চলতি বছর ৩০ দিন থেকে ৯০ দিন ওমরাহ ভিসার মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ