সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
আন্তর্জাতিক

ইমরান খান সাইফার মামলায় হাইকোর্টে জামিন চাইলেন

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান জামিন পেতে ইসলামাবাদের হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) জামিন চেয়ে আদালতে আবেদন করেছেন। এর দুইদিন আগে একটি বিশেষ আদালত তার জামিন আবেদন বাতিল করে দেয়।

জানা গেছে, সাবেক এই প্রধানমন্ত্রী আইনজীবীর মাধ্যমে জামিনে মুক্তির জন্য সর্বোচ্চ আদালতে আবেদন করেছেন। বর্তমানে ইমরান খান অ্যাটক জেলে বন্দি রয়েছেন।

আবেদনে বলা হয়েছে, প্রসিকিউশন মিথ্যা ও বানোয়াট মামলা করেছে। এতে বলা হয়, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট সম্পর্কিত মামলাগুলোর শুনানির জন্য তৈরি বিশেষ আদালত প্রসিকিউশনের বেশ কয়েকটি অনিয়ম ও বিতর্কিত বিষয়কে সম্পূর্ণরূপে উপেক্ষা করেছে।

কী এই সাইফার মামলা? প্রধানমন্ত্রীর পদ থেকে তাকে সরিয়ে দেওয়ার পিছনে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র রয়েছে, এই অভিযোগ ছিল ইমরানের। আর সেই অভিযোগের প্রমাণ দিতে গিয়ে তিনি একটি নথি প্রকাশ্যে আনেন। জনসভায় তা প্রদর্শনও করেন। সেই নিয়েই ইমরানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

যদিও ইমরানের দাবি, তিনি যা দেখিয়েছিলেন তা সাইফার অর্থাৎ গোপন খবরের সাংকেতিক রূপ নয়।

গত ৫ আগস্ট তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে তিন বছরের সাজা দিয়েছিল নিম্ন আদালত। এর পাশাপাশি ১ লাখ রুপি জরিমানাও করা হয়েছিল তাকে। যদিও এই মামলায় জামিনের পরই সাইফার মামলায় ইমরানকে গ্রেফতার দেখানো হয়। সূত্র: ডন, জিও নিউজ

সর্বশেষ পাওয়া সংবাদ