সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
আন্তর্জাতিক

ফুটপাতে খাবার বিক্রেতার ছেলে হলেন বিচারক

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি মোহাম্মাদ কাসিম ভারতের উত্তরপ্রদেশে বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন। তার বাবা ফুটপাতে খাবার বিক্রি করেন।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিয়োগ পরীক্ষায় কাসিম ১৩৫তম হয়েছেন। এই ফলাফল প্রকাশিত হয়েছে ৩০ আগস্ট। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে কাসিমকে স্বাগত জানিয়েছে তার অনেক বন্ধু।

সামজিক যোগাযোগ মাধ্যম এক্সে অ্যাডভোকেট এসজি রাব্বানি নামের একজন লিখেছেন, মোহাম্মাদ কাসিম ভাইকে অনেকে অনেক অভিনন্দন। পরীক্ষায় ভালো ফলাফল করে তিনি উত্তরপ্রদেশে বিচারক হয়েছেন। তিনি আমার মেন্টর ও বন্ধুর মতো। আমি আপনার অর্জনে গর্বিত। আপনার জন্য শুভ কামনা।

ইউএমএমআইডি এর তথ্য অনুযায়ী, কাসিম আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে বিএ এলএলবি সম্পন্ন করেছেন। পরে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ও এলএলএম সম্পন্ন করেন।

কাসিম জানিয়েছেন, নিয়োগ পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল সাক্ষাৎকার। হাইকোর্টের একজন বিচারকের নেতৃত্বে সেখানে একটি প্যানেল ছিল। তারা সবাই আমার অ্যাপ্রোচে মুগ্ধ ছিলেন।

কাসিম তার সফলতার কৃতিত্ব দিয়েছেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। পেছন থেকে উৎসাহ দিয়েছেন তার মা, যা ছিল অন্যতম শক্তি। সূত্র: এনডিটিভি

সর্বশেষ পাওয়া সংবাদ