মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
আন্তর্জাতিক

নতুন করে মণিপুরে সহিংসতায় ৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মণিপুর রাজ্যে আবারও ছড়িয়ে পড়ছে জতিগত সহিংসতা। কাংপোকপি জেলায় শুরু হওয়া এই ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। অতর্কিত হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে। এসময় কুকি-জোমি সম্প্রদায়ের তিন গ্রামবাসী একটি গাড়িতে চড়ে যাচ্ছিলেন। কাংপোকপি জেলার ইরেং নাগা গ্রামের কাছে পৌঁছালে তাদের ওপর হামলা চালায় একদল বন্দুকধারী।

নিহত তিনজনের নাম সাতনিও তুবোই, এনগামিনলুন লুভুম এবং এনগামিনলুন কিপগেন। হামলাকারীদের ধরতে এলাকায় চিরুনি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

মণিপুরে বিগত চার মাসেরও বেশি সময় ধরে সংঘাত চলছে। এতে এ পর্যন্ত ১৬০ জনেরও বেশি প্রাণ হারিয়েছেন। ঘরছাড়া হয়েছে ৫০ হাজারেরও বেশি মানুষ।

গত ২৯ ও ৩১ আগস্ট উপজাতীয় কুকি এবং প্রভাবশালী মেইতিদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে আটজন নিহত হন। এসময় ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়নের তিন কর্মীসহ আহত হন দুই ডজনেরও বেশি মানুষ।।

জাতিগত এই সংঘাতের রাজনৈতিক সমাধান খুঁজতে জোর প্রচেষ্টা চালাচ্ছে সরকার। এমনকি এর জন্য মণিপুরের বিদ্যমান পার্বত্য পরিষদগুলোকে বৃহত্তর স্বায়ত্তশাসন দিতে কেন্দ্রের কাছে রাজ্য সরকার প্রস্তাব পাঠিয়েছে বলেও শোনা গেছে।

সংশ্লিষ্ট সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছে, স্বতন্ত্র প্রশাসন বা কুকিরা যে ধরনের দাবিই তুলুক না কেন, সরকার বা রাজ্যের বাকি জনগোষ্ঠীর কাছে তা গ্রহণযোগ্য নয়। তবে আমরা পার্বত্য উপজাতিদের সমস্যাগুলো সমাধান করতে প্রস্তুত। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান