সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
আন্তর্জাতিক

মরক্কোয় ভূমিকম্পে আফটারশকের কারণে বাসিন্দারা ঘরে ফিরতে ভয় পাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক : মরক্কোয় ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। সবচেয় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মারাকেশ এলাকা। চলছে উদ্ধার অভিযান। তবে আফটারশকের কারণে সেখানের মানুষের আতঙ্ক কমছে না। এমন পরিস্থিতিতে ঘরে ফিরতে ভয় পাচ্ছে তারা।

মারাকেশ থেকে আল-জাজিরার সাংবাদিক জোনাহ হাল জানিয়েছেন, পুরোনো শহরের এক কেন্দ্রীয় স্কয়ারে প্রচুর মানুষ দেখা গেছে। শনিবার এখানেই তাদের রাত কেটেছে।

রোববার সকালে তিনি জানিয়েছে, কিছু ভবন ঝুকিপূর্ণ অবস্থায় থাকার কারণে পুলিশ বাসিন্দাদের ঘরে ফিরতে নিষেধ করেছে।

হাল জানিয়েছেন, অনেকেই আতঙ্কিত হচ্ছেন আফটারশকের কারণে। বাইরে থাকতেই স্বস্তিবোধ করছেন তারা।

অনেকেই সরকারের কাছ থেকে সহযোগিতা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে ওই স্কয়ারে যারা থাকছেন তাদের সহায়তা করার চেষ্ট করছেন স্বেচ্ছাসেবকরা।

এদিকে ভূমিকম্পটিতে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, এ দুর্যোগে নিহত দুই হাজার ১২ জনে পৌঁছেছে। তাছাড়া এখন পর্যন্ত দুই হাজার ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের মধ্যে অনেকের অবস্থা খুবই আশঙ্কাজনক।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টার কিছু পর আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৮। এতে নিহত অধিকাংশ লোকজন দুর্গম পাহাড়ি এলাকার বাসিন্দা, যেখানে পৌঁছানো খুব কঠিন।

সর্বশেষ পাওয়া সংবাদ