সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
আন্তর্জাতিক

ভূমিকম্পে বিধ্বস্ত মরক্কোর পাশে দাঁড়ানোর ঘোষণা এরদোয়ানের

আন্তর্জাতিক ডেস্ক : ভূমিকম্পে বিধ্বস্ত আফ্রিকার দেশ মরক্কো। শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টার দিকে দেশটিতে আঘাত হানে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে এখন পর্যন্ত দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বহু। চলছে উদ্ধার আভিযান। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান জানিয়েছেন, মরক্কোকে যেকোনে ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত তার দেশ।

ভারতের রাজধানী দিল্লিতে জি২০ সম্মেলনের এক সাইডলাইন বৈঠকে তিনি বলেন, যারা মারা গেছেন তাদের যেন ক্ষমা করে দেন আর যারা আহত হয়ে হাসপাতালে রয়েছেন তাদের যেন সুস্থ করে দেন আল্লাহর কাছে এই কামনা করছি।

এরদোয়ান বলেন, আশা করছি খুব দ্রুতই মরক্কোর জনগণ ভালোর দিকে যাবে। ছয় মাস আগে তুরস্ক ভয়াবহ ভূমিকম্পের মুখোমুখি হয়। ফলে আমরা আমাদের ভাইদের সহযোগিতার জন্য প্রস্তুত।

চলতি বছরের ফেব্রয়ারিতে দুইটি শক্তিশালী ভূমিকম্প তুরস্কের দক্ষিণাঞ্চলে আঘাত হানে। এতে অন্তত ৫৭ হাজার মানুষ প্রাণ হারায়। একই ভূমিকম্পে সিরিয়ায় মারা যায় প্রায় সাড়ে ৮ হাজার মানুষ।

মরক্কোয় শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টার কিছু পর আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৮। এতে নিহত অধিকাংশ লোকজন দুর্গম পাহাড়ি এলাকার বাসিন্দা, যেখানে পৌঁছানো খুব কঠিন।

সর্বশেষ পাওয়া সংবাদ