সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
আন্তর্জাতিক

করোনা চিকিৎসায় শিশুর বাদামি চোখ পাল্টে হলো গাঢ় নীল

আন্তর্জাতিক ডেস্ক : করোনার চিকিৎসার পর শিশুর পাল্টে হয়ে গেলো গাঢ় নীল। জানা গেছে, থাইল্যান্ডের ওই শিশু বেশ কিছু দিন ধরে জ্বর আর সর্দি-কাশিতে ‌ভুগছিল। পরীক্ষার পর জানা যায় সে করোনায় আক্রান্ত।

করোনা থেকে শিশুটি দ্রুত সুস্থ করে তুলতে ৩ দিন ধরে ফ্যাভিপিরাভির ওষুধ দিয়ে তার চিকিৎসা করা হয়। ওষুধ শুরু হওয়ার ১৮ ঘণ্টার মধ্যেই শিশুর মা তার চোখের মণির রঙে পরিবর্তন লক্ষ করেন। গাঢ় বাদামি রং বদলে মণিতে দেখা যায় নীল আভা।

চিকিৎসকরা মণির রং পরিবর্তন দেখে ফ্যাভিপিরাভির ওষুধটি বন্ধ করে দেন। ওষুধ বন্ধের ৫ দিনের মধ্যে আবার শিশুর চোখের মণির স্বাভাবিক রং ফিরে আসে।

শিশুর মেডিকেল রিপোর্টে বলা হয়, মণি ছাড়া ত্বক, নখ, মুখ কিংবা নাকের শ্লেষ্মার রঙে কোনো রকম রং পরিবর্তন লক্ষ করা যায়নি। ফ্যাভিপিরাভির ওষুধটি ৩ দিন চলার পরেই চোখের রঙে বদল লক্ষ করা হয়। সঙ্গে সঙ্গে ফ্যাভিপিরাভির ওষুধটি বন্ধ করে দেওয়া হয়। ওষুধ বন্ধ করার পর পঞ্চম দিনে চোখের স্বাভাবিক রং ফিরে আসে।

২০২১ সালে ভারতেও এই রকম ঘটনা চোখে পড়ে চিকিৎসকদের। ফ্যাভিপিরাভির ওষুধ দেওয়ার পর ২০ বছর বয়সী করোনা রোগীর কর্নিয়ার রং পরিবর্তন হয়ে যায়।

মূলত করোনায় অনেকের শরীরেই বিভিন্ন রকম পরিবর্তন আসতে দেখা যায়। তবে এই পরিবর্তনটি খুবই অল্প কয়েক জনের মধ্যেই দেখা গেছে। কেন এ রকমটা হচ্ছে সেই বিষয়ে সঠিক কোনো তথ্য প্রমাণ নেই। সূত্র: এনডিটিভি

সর্বশেষ পাওয়া সংবাদ