সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
আন্তর্জাতিক

ইন্ডিয়ার নাম পরিবর্তনে খরচ হবে ১৪ হাজার কোটি রুপি

আন্তর্জাতিক ডেস্ক: দেশের নাম শুধুমাত্র ভারত রেখে ইন্ডিয়া শব্দটি বাদ দেওয়া নিয়ে চর্চা, আলাপ-আলোচনা চলছে পূর্ণমাত্রায়। যদিও এ নিয়ে এখন পর্যন্ত কিছু স্পষ্ট করা হয়নি সরকারিভাবে। তবে ইন্ডিয়ার বদলে যদি ভারত নাম করতে হয়, সেক্ষেত্রে এই নাম পরিবর্তনের জন্য খরচ হতে পারে ১৪ হাজার ৩৪ কোটি রুপি। দক্ষিণ আফ্রিকার বুদ্ধিবৃত্তিক সম্পত্তি সংক্রান্ত আইনজীবী ও ব্লগার ড্যারেন অলিভিয়ের মডেলের মাধ্যমেই এই হিসাব সামনে এসেছে।

২০১৮ সালে ‘সোয়াজিল্যান্ড’ দেশটির নাম ‘এসওয়াতিনি’ হয়। সেই সময়ে এই মডেল ব্যবহার করেন অলিভিয়ের। বৃহৎ সংস্থাগুলো (কোম্পানি) যেভাবে নাম পরিবর্তন বা ‘রিব্র্যান্ডিং’ করে, তেমনভাবেই দেশের নাম পরিবর্তনের বিষয়টি তুলনা করেন তিনি। সাধারণত, বিপণনের জন্য গড় আয়ের ৬ শতাংশ কোনও বৃহৎ সংস্থার খরচ হয়। ‘রিব্র্যান্ডিং’ করতে সেই বিপণন বাজেটের সর্বোচ্চ ১০ শতাংশ খরচ হয়ে থাকে। 

২০২২-২৩ অর্থবর্ষে রাজস্ব বাবদ ভারতের রাজকোষে অর্থ এসেছে ২৩.৮৪ লাখ কোটি রুপি। সে প্রসঙ্গকে ব্যবহার করে অলিভিয়ের মডেল বলছে, দেশের নাম পরিবর্তনের জন্য সবমিলিয়ে  ১৪ হাজার ৩৪ কোটি টাকা খরচ হতে পারে কেন্দ্রীয় সরকারের।

এর বাইরে ভারতের কারেন্সি নোট নতুন করে ছাপতে হবে। এমনকি নাগরিকদের নাগরিকত্বের পরিচয় পাসপোর্ট থেকে আধার কার্ড থেকে প্যান কার্ড থেকে ভোটার কার্ড সবকিছু বদলাতে হবে। সামান্য এটুকুতেই কত খরচ হবে? খুব সাধারণ ধারণা হল- অন্তত দেড় লাখ কোটি রুপি, এর সঙ্গে সরকারি নথি, দপ্তর ইত্যাদির নাম বদলাতে হলে আরও ৫০ হাজার কোটি রুপি খরচ হবে।

এ ছাড়াও নাম বদলাতে হলে সংবিধানের ঘোষণাপত্র থেকে সংবিধানের কম করেও ৩০-৪০টি সংশোধনী আনতে হবে। কেবল তাই নয়, এই বিল রাজ্যে রাজ্যে বিধানসভা থেকেও পাস করাতে হবে, লোকসভা, রাজ্যসভা তো বটেই। সেক্ষেত্রেও খরচের বহর কম হবে না।

অলিভিয়ের মডেল বলছে, সবমিলিয়ে ভারতের এক মাসের খাদ্য নিরাপত্তার জন্য ব্যবহৃত অর্থের থেকেও নাম পরিবর্তনের খরচ বেশি হবে।
 

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ