বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় তানিম্বার দ্বীপপুঞ্জে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ভূ-কম্পনের সময় আতঙ্কে লোকজন বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

তানিম্বার দ্বীপপুঞ্জ হলো পূর্ব ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশের প্রায় ৩০টি দ্বীপের সমন্বয়ে গঠিত।

ভূ-কম্পনের ফলে সুনামি সতর্কতা থাকলেও তিন ঘণ্টা পর তা তুলে নেওয়া হয়।

শক্তিশালী ভূমিকম্পের পর অন্তত চারটি আরও আফটারশক হয়েছে। ফলে উত্তর অস্ট্রেলিয়ার কিছু অংশেও ভূ-কম্পন অনুভূত হয়।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক সংস্থার কর্মকর্তারা জানান, ৩ থেকে ৫ সেকেন্ডের মতো সময়ে প্রবল কম্পন অনুভূত হয়। এতে একজন আহত হয়েছেন। ১৫টি বাড়ি ও দুটি স্কুল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ