মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
আন্তর্জাতিক

দিল্লিতে সেপ্টেম্বরে তাপমাত্রার রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক : সেপ্টেম্বেরও সূর্যের তেজে পুড়ছে ভারতের রাজধানী দিল্লি। সোমবার (৪ সেপ্টেম্বর) দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, যা এই মৌসুমের গড় তাপমাত্রা থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.১ ডিগ্রি সেলসিয়াস, যা সেপ্টেম্বরে অতীতের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছাড়িয়েছে। গত ৮৫ বছরের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার সেপ্টেম্বরে এই পর্যায়ে তাপমাত্রা পৌঁছায়।

১৯৩৮ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। সেপ্টেম্বরেও কেন এত প্রখর তাপ? কেন পুড়ছে দিল্লি?

এ প্রসঙ্গে অপর্যাপ্ত বৃষ্টি ও দুর্বল মৌসুমি বায়ুকেই দায়ী করছে দেশটির আবহাওয়া দপ্তর।

তারা জানিয়েছে, আগস্টে প্রচুর বৃষ্টি হয় দিল্লিতে। কিন্তু এবার ৬১ শতাংশ ঘাটতি ছিল। সেপ্টেম্বরে এখন পর্যন্ত তেমন বৃষ্টির দেখা মেলেনি রাজধানীতে। ৪ সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ৩২.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এর আগে ভারতের আঞ্চলিক আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গল ও বুধবার আংশিক মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও হালকা বৃষ্টিও হতে পারে। এই সপ্তাহে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রির আশপাশে।

শুধু দিল্লিই নয়, গোটা ভারতে আগস্টে গড় তাপমাত্রা ছিল অনেকটাই বেশি। ১৯০১ সালে আগস্টের পর আবার ২০২৩ সালের আগস্টে আবার এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে ভারত। দিল্লি ছাড়া রাজস্থানের চুরুতে সোমবার তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। পিলানিতে ছিল ৩৯.৫ ডিগ্রি।

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান