মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
আন্তর্জাতিক

নিউইয়র্কে পুলিশ কর্মকর্তা হলেন চকরিয়ার ছেলে ইরফান

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে একমাত্র কক্সবাজারের চকরিয়ার সন্তান হিসেবে কর্মরত আছেন বাংলাদেশি-আমেরিকান মোহাম্মদ আনিসুর রহমান ইরফান।

নিউইয়র্কের পুলিশ অফিসার ইরফান কক্সবাজার সরকারি কলেজে অধ্যয়নরত অবস্থায় ২০১০ সালে ডিভি লটারীতে আমেরিকায় অভিবাসী হন। তিনি ২০১৯ সালে নিউইয়র্ক পুলিশ বিভাগে যোগদান করেন পুলিশ অফিসার হিসেবে। শুরুতে তিনি নিউইয়র্ক সিটি পুলিশের ব্রংক্স কাউন্টিতে কর্মরত থাকলেও বর্তমানে কুইন্স কাউন্টির বাঙ্গালী অধ্যুষিত হিলসাইড এলাকায় কাজ করছেন। ৪ বছরেরও কম সময় পুলিশ অফিসার হিসেবে কর্মরত থেকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বল্পসময়ে বর্তমানে সার্জেন্ট তালিকায় নিজেকে অন্তর্ভুক্ত করে সকলের সুনাম অর্জন করেছেন।

বর্তমানে তিনি নিউইয়র্ক সিটির জন জে কলেজে ক্রিমিনাল জাস্টিস বিভাগে স্নাতক ডিগ্রীতে অধ্যয়নরত আছে।

কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা গ্রামে তার বাড়ি। তিনি সাহারবিল ইউনিয়নের জনপ্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মরহুম মোক্তার হোসেনের ছেলে। কক্সবাজারের গর্বিত সন্তান মোহাম্মদ এ ইরফান তার একমাত্র সন্তান, সহধর্মিনী, মা ও দুই ছোট ভাই নিয়ে নিউইয়র্কের লং আইল্যান্ডে বসবাস করেন। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী কক্সবাজার কমিউনিটির বেশ পরিচিত মুখ।

উল্লেখ্য, নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) এর সদস্য সংখ্যা প্রায় ৩৬ হাজার এতে প্রায় পাঁচ শতাধিক বাংলাদেশি রয়েছেন। নিউইয়র্ক সিটির ট্রাফিকসহ পুলিশের অন্যান্য বিভাগ মিলে পনেরোশোর বেশি বাংলাদেশি সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন এনওয়াইপিডিতে।

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান