সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
আন্তর্জাতিক

কানাডায় বিয়ের অনুষ্ঠানে গোলাগুলিতে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক : কানাডায় একটি বিয়ের অনুষ্ঠানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৮ জনের হতাহতের খবর পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রাজধানী অটোয়ার একটি রিসিপশন ভেন্যুর পার্কিং লটে বন্দুকধারীদের গুলিতে দুজন নিহত এবং আরও ৬ জন আহত হয়েছে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ওই ভেন্যুতে একই সঙ্গে দুটি বিয়ের আয়োজন করা হয়েছিল। সে সময় বাইরে গোলাগুলি শুরু হয়। সেখানে আসা অতিথিরা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন।

নাম প্রকাশ না করা শর্তে এক প্রত্যক্ষদর্শী বলেন, সে সময় খুব বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। লোকজন কোনও দিক-নির্দেশনা ছাড়াই এদিক সেদিক দৌড়াচ্ছিল। ওই প্রত্যক্ষদর্শী নিজেও বিয়ের অতিথি ছিলেন।

তিনি বলেন, খুব দ্রুত গুলি চালানো হয়েছে। লোকজন ভয়ে-আতঙ্কে চিৎকার করছিল। কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও গুলি চালানো হয়। তিনি বলেন, আমার ধারণা প্রায় ১৫ থেকে ১৬ বারের মতো গুলি চালানো হয়েছে।

স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১০টার দিকে সাইথ-ইন্ড কনভেনশন হলের পার্কিং লটে গোলাগুলি শুরু হয়। সেখানে একসঙ্গে দুটি রিসিপশনের আয়োজন করা হয়েছিল।

অটোয়া পুলিশ নিশ্চিত করেছে যে, গোলাগুলির ঘটনায় নিহত দুজনই পুরুষ। তাদের বয়স যথাক্রমে ২৬ এবং ২৬। তারা টরোন্টোর বাসিন্দা।

পুলিশ আরও জানিয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েক মার্কিন নাগরিকও আছেন। তবে তাদের আঘাত গুরুতর নয়। ওই মার্কিন নাগরিকদের পরিচয় প্রকাশ করা হয়নি। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। চলতি বছর অটোয়াতে বন্দুকধারীদের গুলিতে এ পর্যন্ত ১২ জন নিহত হয়েছে। ওই শহরে প্রায় ১০ লাখ মানুষের বসবাস।

সর্বশেষ পাওয়া সংবাদ