মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
আন্তর্জাতিক

খার্তুমে বিমান হামলায় ২০ বেসামরিক নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক : সুদানের রাজধানী খার্তুমের দক্ষিণাঞ্চলে বিমান হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। রোববার (৩ সেপ্টেম্বর) সুদানের অ্যাক্টিভিস্টরা এ তথ্য নিশ্চিত করেছেন।

শহরের প্রতিরোধ কমিটি নামের একটি সংগঠন বিবৃতিতে জানিয়েছে, খার্তুমের দক্ষিণাঞ্চলে চালানো বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে।

সংগঠনটি গণতন্ত্রপন্থি বিক্ষোভ আয়োজনে কাজ করছে। তাছাড়া দেশটিতে সেনাবাহিনী ও প্যারামিলিটারি যোদ্ধাদের লড়াইয়ের কারণে যারা প্রাণ হারাচ্ছে তাদের পরিবারকে সহায়তা দিচ্ছে সংগঠনটি।

এর আগে এক বিবৃতিতে সংগঠনটি জানায়, হতাহতের প্রকৃত সংখ্যা জানা যাচ্ছে না। কারণ মরদেহগুলো বিস্ফোরণে এমনভাবে ক্ষতবিক্ষত হয়েছে যা হাসপাতালে নেওয়া যাচ্ছে না।

চলতি বছরের ১৫ এপ্রিল সুদানে সেনাবাহিনী ও প্যারামিলিটারির মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এরপরই একে অপরের ওপর বিভিন্নভাবে হামলা পরিচালনা করছে। এতে এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

সুদানের আকাশপথ নিয়ন্ত্রণ করছে সেনাবাহিনী ও প্রতিনিয়তই তারা বিমান হামলা চালাচ্ছে। অন্যদিকে রাজধানীর রাস্তাগুলো প্যারামিলিটারি যোদ্ধাদের দখলে রয়েছে।

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান