সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়া বিদেশি বিনিয়োগকারীদের গোল্ডেন ভিসা দেবে

আন্তর্জাতিক ডেস্ক : জাতীয় অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের ধনী ব্যক্তি ও করপোরেট বিনিয়োগকারীদের গোল্ডেন ভিসা দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া। রোববার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দেশটির আইন ও মানবাধিকারবিষয়ক মন্ত্রণালয়ের এই তথ্য জানায়।

বিবৃতিতে ইন্দোনেশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক সিলমি করিম বলেন, গোল্ডেন ভিসায় ৫ থেকে ১০ বছর মেয়াদের জন্য ইন্দোনেশিয়ায় বসবাসের অনুমতি পাওয়া যাবে। তবে সরকারের নীতিমালা অনুযায়ী, ৫ বছর মেয়াদি গোল্ডেন ভিসার জন্য বিদেশি বিনিয়োগকারীদের ইন্দোনেশিয়ায় ২৫ লাখ ডলার মূল্যের একটি কোম্পানি গঠন করতে হবে। আর ১০ বছর মেয়াদের ভিসার ক্ষেত্রে কমপক্ষে ৫০ লাখ ডলার বিনিয়োগ করতে হবে।

অন্যদিকে, করপোরেট বিনিয়োগকারী পরিচালক ও কমিশনারদের ৫ বছর মেয়াদি গোল্ডেন ভিসা পেতে হলে দেশটিতে আড়াই কোটি ডলার বিনিয়োগ করতে হবে। আর ১০ বছরের ভিসা পেতে হলে তাদের কমপক্ষে ৫ কোটি ডলার বিনিয়োগ করতে হবে।

তবে যে বিদেশি বিনিয়োগকারীরা ইন্দোনেশিয়ায় কোম্পানি প্রতিষ্ঠা করতে চান না, গোল্ডেন ভিসা পাওয়ার ক্ষেত্রে তাদের জন্যও ভিন্ন ভিন্ন বিধান রয়েছে। এসব বিধিবিধানের মধ্যে দেশটিতে সাড়ে তিন লাখ থেকে ৭ লাখ ডলারের অতিরিক্ত তহবিলের প্রয়োজন হবে, যা ইন্দোনেশিয়ার সরকারি বন্ড কেনার জন্য ব্যবহার করা হতে পারে।

অভিবাসন বিভাগের মহাপরিচালক সিলমি করিম বলেন, ইন্দোনেশিয়ায় পৌঁছানোর পর গোল্ডেন ভিসাধারীদের আর নতুন করে পারমিটের জন্য আবেদন করতে হবে না।

সম্প্রতি যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও স্পেনসহ বিশ্বের অন্যান্য কিছু দেশও পুঁজি ও উদ্যোক্তা বাসিন্দাদের আকৃষ্ট করতে বিনিয়োগকারীদের জন্য প্রায় একই ধরনের গোল্ডেন ভিসা চালু করেছে।

সাম্প্রতিক সময়ে ইন্দোনেশিয়া বিশ্বের শীর্ষ ১০ অর্থনীতির দেশে প্রবেশ করেছে। ধারণা করা হচ্ছে আগামী ৫ বছরের মধ্যে দেশটি বিশ্বের সর্বোচ্চ অর্থনীতির ষষ্ঠ নম্বরে চলে আসবে। সূত্র: ব্যাংকক পোস্ট

সর্বশেষ পাওয়া সংবাদ