বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আন্তর্জাতিক

সেনেগালে ২ বাসের সংঘর্ষে ৪০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : সেনেগালে দুই বাসের সংঘর্ষে ৪০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও অনেকে গুরুতর আহত হয়েছেন। রবিবার দেশটির প্রেসিডেন্ট এক টুইটে এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা সিএনএন জানিয়েছে, সেনেগালের মধ্যাঞ্চলীয় শহর গনিবিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রেসিডেন্ট ম্যাকি সাল এক টুইটে বলেছেন, ‘আমি গনিবিতে আজকের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত, সেখানে ৪০ জন মারা গেছে এবং অনেকে গুরুতর আহত হয়েছে। আমি হতাহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

পশ্চিম আফ্রিকার দেশটিতে হতাহতদের জন্য তিন দিনের জাতীয় শোক পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ