সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
আন্তর্জাতিক

পাকিস্তানে সামরিক গাড়িবহরে বোমা হামলায় ৯ সেনা সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে সামরিক গাড়িবহরে বোমা হামলার ঘটনায় অন্তত ৯ জন সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দেশটির উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় নিরাপত্তা বাহিনীর গাড়িবহর লক্ষ্য করে চালানো আত্মঘাতী বোমা হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, হামলার পর পুরো এলাকা কড়া নিরাপত্তায় ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এদিকে, কোনো গোষ্ঠী এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি।

পাকিস্তানের সেনাবাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছে, আফগানিস্তান সীমান্ত থেকে প্রায় ৬১ কিলোমিটার (৩৭ মাইল) দূরে মোটরসাইকেল আরোহী আত্মঘাতী এ বোমা হামলা চালান। দুর্গম ওই সীমান্ত এলাকা জঙ্গি তৎপরতার আস্তানা হিসেবে পরিচিত হয়ে উঠেছে।

প্রাদেশিক মন্ত্রী ফিরোজ জামাল শাহ বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, আত্মঘাতী বোমা হামলাকারী মোটরসাইকেল আরোহী ছিলেন। তার মোটরসাইকেলটি সামরিক গাড়িবহরে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

আল জাজিরা বলছে, আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলটি দীর্ঘদিন ধরে অশান্ত। সশস্ত্র যোদ্ধা ও সরকারের মধ্যে আলোচনা ভেঙে যাওয়ার পর গত বছর থেকে এ অঞ্চলে সন্ত্রাসী হামলা বেড়েছে। গত মাসে এ অঞ্চলের একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। ভয়াবহ ওই হামলায় ৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়।

তার আগে চলতি বছরের জানুয়ারিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে যুক্ত এক ব্যক্তি উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের পুলিশ কম্পাউন্ডের ভেতরে অবস্থিত একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলা করেন। ওই ঘটনায় পুলিশের ৮০ জনেরও বেশি কর্মকর্তা নিহত হন। সূত্র: আল জাজিরা

সর্বশেষ পাওয়া সংবাদ