মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
আন্তর্জাতিক

ম্যাগসাইসাই পুরস্কার পেলেন জাগো’র প্রতিষ্ঠাতা রাখসান্দ

আন্তর্জাতিক ডেস্ক : এশিয়ার নোবেলখ্যাত র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ। ২০২৩ সালে ‘ইমার্জেন্ট লিডারশিপ ক্যাটাগরি’তে এই পুরস্কারে ভূষিত করেছে র‌্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের ওয়েবসাইটে এবারের পুরস্কার বিজয়ী হিসেবে করভি রাখসান্দসহ চারজনের নাম প্রকাশ করা হয়েছে।

এশিয়ায় দারিদ্র্য বিমোচন ও সমাজ উন্নয়নে অসাধারণ অবদান রাখা ব্যক্তিদের প্রতিবছর এই পুরস্কার দেয়া হয়।

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় অবদান রাখায় করভি রাকসান্দকে ম্যাগসাইসাই পুরস্কার দেয়া হয়েছে। এশিয়ার নোবেলখ্যাত এই পুরস্কার পাওয়া অপর তিনজন হলেন- ভারতের রবি কানন আর, ফিলিপাইনের মরিয়ম করোনেল-ফেরার এবং তিমুরের ইউগেনিও লেমোস।

পুরস্কারটি দেয়া হয় ফিলিপিন্সের সাবেক প্রেসিডেন্ট র‍্যামন ম্যাগসাইসাইয়ের নামে। ১৯৫৭ সালের ১৭ মার্চ মর্মান্তিক এক বিমান দুর্ঘটনায় নিহত হন তিনি। ১৯৫৮ সাল থেকে তার নামে প্রতিষ্ঠিত র‌্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন থেকে এ পুরস্কার দেয়া শুরু হয়।

সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ তার ছয় বন্ধুকে নিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ শুরু করেন। আর ২০০৭ সালে অলাভজনক প্রতিষ্ঠান জাগো ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন তারা।

ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের ওয়েবসাইটে আরও বলা হয়েছে, প্রথমে খুব ছোট পরিসরে যাত্রা শুরু হলেও বর্তমানে জাগো ফাউন্ডেশন বাংলাদেশের অন্যতম বৃহৎ অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। যেটি মূলত শিক্ষা নিয়ে কাজ করে। তারা নিজস্ব ১১টি গতানুগতিক ও অনলাইন স্কুলের মাধ্যমে ১০টি জেলায় সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে সরকার-স্বীকৃত ইংরেজি ভাষার প্রাথমিক ও উচ্চশিক্ষার ব্যবস্থা করে থাকে। র‌্যামন ম্যাগসাইসাই-এর বোর্ড অব ট্রাস্টিস তার এই কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কারটি দিয়েছে।

প্রসঙ্গত, সমাজ উন্নয়নে অসাধারণ অবদান রাখার জন্য করভি রাখসান্দ এর আগেও নানা আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন।

তিনি এইচআরএইচ প্রিন্স অব ওয়েলস থেকে আন্তর্জাতিক বিভাগে মোজাইক ট্যালেন্ট অ্যাওয়ার্ড, ২০১০ সালে প্রিন্স চার্লস, ২০১৩ সালে কমনওয়েলথ যুব পুরস্কার, ২০১৭ সালে সোসাইটি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের অ্যান্ড্রু ই. রাইস অনারেবল মেনশন অ্যাওয়ার্ড এবং ২০২১ সালে যুক্তরাজ্যে কমনওয়েলথ পয়েন্ট অব লাইট পুরস্কার পান। এছাড়াও, সামাজিক বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২০২২ সালে পান ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’।

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান