সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ‌‌ইডালিয়ার আঘাতে ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ইডালিয়া। এতে তিনজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আঘাত হানার সময় ঘূর্ণিঝড়টির ক্যাটাগরি ছিল ৩। যদিও এখন এটি দুর্বল হয়ে গ্রীষ্মমন্ডলীয় ঝড়ে রূপান্তরিত হয়েছে। তাছাড়া ইডালিয়া গতি পথ পাল্টিয়ে জর্জিয়া ও সাউথ ক্যারোলিনার দিকে এগোচ্ছে।

ঘূর্ণিঝড় ইডালিয়ারর কারণে সেখানে ভারী বৃষ্টি হচ্ছে। এতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে পড়েছে হাজার হাজার গ্রাহক।

এর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি) জানায়, ঘূর্ণিঝড়টি শক্তিশালী ৪ নম্বর ক্যাটাগরিতে পরিণত হয়েছে। উপকূলে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩০ মাইল। তবে আঘাত হানার আগে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে যায়।

এনএইচসি বুধবার জানায়, প্রায় ৩২ লাখ মানুষ বাস করা টাম্পা বে এলাকায় ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে। পানির উচ্চতা আট থেকে ১২ ফুট হতে পারে। ফ্লোরিডার অন্য এলাকা ও জর্জিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলেও বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করে এনএইচসি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলার পর ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস কেন্দ্রীয় ত্রাণ সহায়তা সমন্বয়ের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেন।

এদিকে ফ্লোরিডার দিকে ছুটে যাওয়ার পথে ইডালিয়ার প্রভাবে কিউবার সবচেয়ে পশ্চিমাংশে ভারী বৃষ্টিপাত হয়েছে। ওই এলাকায় তামাক উৎপাদিত হয়ে থাকে। মাত্র একবছর আগে আঘাত হানা ইয়ান ঘূর্ণিঝড়ের ক্ষতি এখনো পুষিয়ে উঠতে পারেনি এলাকাটি। ঘূর্ণিঝড়টিতে অন্তত ১৫০ জন প্রাণ হারিয়েছিল।

সর্বশেষ পাওয়া সংবাদ