সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
আন্তর্জাতিক

পাকিস্তানি এক চিকিৎসককে ১৮ বছরের কারাদন্ড

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত পাকিস্তানি এক চিকিৎসককে ১৮ বছরের জেল দেওয়া হয়েছে। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে সহায়তা দেওয়ার কারণে তাকে এ সাজা দেওয়া হয়। খবর জিও টিভি

শুক্রবার স্থানীয় সময় সেন্ট পলে মোহাম্মদ মাসুদ নামে ওই পাকিস্তানি চিকিৎসককে এ সাজা দেন মার্কিন জেলা বিচারক পল ম্যাগনুসন।

৩১ বছর বয়সী চিকিৎসক মাসুদের আইএসএ যোগ দেওয়ার ইচ্ছা ছিল। তার উদ্দেশ্যে ছিল যুক্তরাষ্ট্রে হামলা চালানো।

মার্কিন বিচার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাসুদ জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেওয়ার ইচ্ছা নিয়ে একাধিক বিবৃতি দিয়েছেন এবং তিনি সংগঠন ও এর নেতার প্রতি আনুগত্য প্রকাশ করেছেন।

প্রসিকিউটররা বলেন, মাসুদ ২০২০ সালে যুক্তরাষ্ট্র থেকে জর্ডান হয়ে সিরিয়া যাওয়ার চেষ্টা করেন। কিন্তু যে যাত্রায় তিনি ব্যর্থ হন। পরে তিনি লস অ্যাঞ্জেলেসে গিয়ে এমন এক জনের সঙ্গে দেখা করার চেষ্টা করেন যে তাকে আইএসএ’র কাছে পৌঁছে দেবে। কিন্তু ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এজেন্টরা তাকে ১৯ মার্চ মিনিয়াপলিস বিমানবন্দরে গ্রেপ্তার করে।

মাসুদ ২০২২ সালের ১৬ আগস্ট একটি বিদেশি সন্ত্রাসী সংগঠনকে বস্তুগত সহায়তা দেওয়ার চেষ্টায় দোষী সাব্যস্ত হন। এরপর ২৫ আগস্ট জ্যেষ্ঠ বিচারক পল এ ম্যাগনুসনের আদালতে তাকে এ সাজা দেওয়া হয়।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ