সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
আন্তর্জাতিক

ড. ইউনূসকে বারাক ওবামার চিঠি

অনলাইন ডেস্ক: নোবেল জয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। চিঠিটি বারাক ওবামার অফিসিয়াল প্যাডে গত ১৭ আগস্ট প্রকাশিত। রোববার (২৭ আগস্ট) ইউনূস সেন্টারের ফেসবুক পেজে চিঠিটি প্রকাশ করা হয়।

চিঠিতে বারাক ওবামা লিখেন, প্রিয় প্রফেসর ইউনূস, সাধারণ মানুষকে সহযোগিতার মাধ্যমে শক্তিশালী করে তাদের পরিবার ও সমাজকে দারিদ্রতা থেকে মুক্ত করতে আপনার যে চেষ্টা রয়েছে সেটিতে আমি দীর্ঘদিন ধরে অনুপ্রাণিত। ২০০৯ সালে হোয়াইট হাউজে যখন আপনার সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়েছিল, আমি বলেছিলাম, আপনার কাজ বিশ্বের লাখ লাখ মানুষকে নিজের স্বপ্ন বাস্তবায়নে অনুপ্রাণিত করছিল।

Imported from WordPress: image-133.png

চিঠিতে ওবামা আরও লিখেন, আপনি জেনে খুশি হবেন, যাদের স্বপ্ন পূরণে আপনি সহায়তা করেছিলেন এবং আমরা যারা সবার জন্য আরও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ অর্থনীতির ব্যাপারে ভাবি, তারা আপনাকে স্মরণ করে এবং আমি আশা করি, আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজ করার ক্ষেত্রে সেই স্বাধীনতা পেতে থাকবেন।

২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান ড. মুহাম্মদ ইউনূস। গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখায় তাকে নোবেল পুরস্কার দেয়া হয়। এরপর ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ পেয়েছিলেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. ইউনূস ।

কর্পোরেট সংবাদ/এএইচ

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান