সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
আন্তর্জাতিক

ইউক্রেনে ২ প্রশিক্ষণ প্লেনের সংঘর্ষে ৩ পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক : মাঝআকাশে দুই প্রশিক্ষণ প্লেনের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ইউক্রেনের জনপ্রিয় একজন যুদ্ধের নায়কসহ তিন পাইলট। এ ঘটনাকে ‘অপূরণীয় ক্ষতি’ হিসেবে উল্লেখ করেছে রাশিয়ার সঙ্গে যুদ্ধরত দেশটি।

রাশিয়ার আক্রমণের প্রথম দিকে কিয়েভে ডগফাইটে অংশ নিয়ে খ্যাতি অর্জন করেন পাইলট আন্দ্রি পিলশচিকভ। ইউক্রেনীয় সামরিক বাহিনী একসঙ্গে তিন পাইলটের মৃত্যুকে ‘বেদনাদায়ক এবং অপূরণীয় ক্ষতি’ হিসেবে অভিহিত করেছে এবং পিলশ্চিকভকে ‘বিশাল প্রতিভার’ আধিকারী উল্লেখ করে শ্রদ্ধা জানিয়েছে।

গত শুক্রবার (২৫ আগস্ট) উত্তর ইউক্রেনের জাইটোমির অঞ্চলে মাঝ আকাশে দুটি এল-৩৯ প্রশিক্ষণ প্লেনের সংঘর্ষ হলে প্রাণ হারান তিন পাইলট। দুর্ঘটনাটি কীভাবে ঘটলো তা জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার রাতের ভাষণে পাইলটদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ইউক্রেনের মুক্ত আকাশ রক্ষাকারীদের কখনো ভুলবে না দেশ।

গত শরতে ইউক্রেনে শত শত ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে একযোগে তীব্র হামলা চালায় রাশিয়া। সে সময় প্রাণঘাতী অস্ত্রগুলো ঠেকানোর দায়িত্বে ছিলেন ইউক্রেনের মিগ-২৯ ফাইটার পাইলট পিলশচিকভ। বিবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ক্রুজ ক্ষেপণাস্ত্র আটকানোর মিশনে আপনার লক্ষ্য হলো মাটিতে থাকা জীবন বাঁচানো, শহরকে বাঁচানো। এতে আপনি সফল না হলে কেউ মারা যাবে, এটি একটি ভয়ানক অনুভূতি।

পিলশচিকভের বন্ধু মেলানিয়া পোডোলিয়াকও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পিলশচিকভের বিমান বাহিনীর ব্যাজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। কিছুদিন আগেই পশ্চিমা মিত্রদের কাছ থেকে ৬১টি এফ-১৬ যুদ্ধবিমান পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছে ইউক্রেন। অত্যাধুনিক এই যুদ্ধবিমানগুলো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে। এমন সময়ে একসঙ্গে তিন পাইলটকে হারানো নিশ্চিতভাবেই ইউক্রেনের জন্য বড় ধাক্কা হয়ে উঠবে। সূত্র: বিবিসি

সর্বশেষ পাওয়া সংবাদ