সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বর্ণবাদী বন্দুকধারীর গুলিতে ৩ কৃষ্ণাঙ্গ নিহত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বর্ণবাদী বন্দুকধারীর গুলিতে ৩ জন কৃষ্ণাঙ্গ নিহত হয়েছেন। ওই ৩ জনকে হত্যার পর শ্বেতাঙ্গ হামলাকারী নিজেও মারা গেছেন।

তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে দক্ষিণ-পূর্বে অবস্থিত এই অঙ্গরাজ্যের জ্যাকসনভিল শহরের একটি স্টোরে এই ঘটনা ঘটে। রোববার (২৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসি বলেছে, হামলাকারী ওই ব্যক্তিকে শ্বেতাঙ্গ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং তার বয়স ২০ বছরের বেশি। হামলার আগে তিনি ফ্লোরিডার জ্যাকসনভিল শহরের ডলার জেনারেল স্টোরে প্রবেশ করেন এবং গুলিবর্ষণ শুরু করেন। যার ফলে পুলিশের সাথে তার সংঘর্ষ শুরু হয়।

জ্যাকসনভিলের শেরিফ টি কে ওয়াটার্স বলেছেন, বন্দুকধারীর হাতে দুজন পুরুষ ও একজন নারী নিহত হয়েছেন। গুলিবর্ষণের সময় হামলাকারী তার শরীরে বর্ম পরিধান করেছিল।

অভিযুক্ত এই হামলাকারী তার বাবা-মায়ের সাথে জ্যাকসনভিলের ক্লে কাউন্টিতে থাকতেন বলেও জানিয়েছেন শেরিফ ওয়াটার্স। এই ঘটনায় তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান