সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
আন্তর্জাতিক

২৮ দিনে বিশ্বে করোনা সংক্রমণ বেড়েছে ৬৩ শতাংশ: ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে গত ২৪ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৭০ হাজার মানুষ। এ হিসাবে গত ২৮ দিনে ৬৩ শতাংশ বেড়েছে করোনা সংক্রমণ।

শুক্রবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও)।

এতে বলা হয়, গত চার সপ্তাহে ১৪ লাখ ৭০ হাজার ২০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন দুই হাজার ৫৯ জন। বিশ্বের ১০৩টি দেশে করোনার সংক্রমণ ঘটছে। ভাইরাসটি এখনও বড় ধরনের হুমকি।

কোভিড-১৯ সংক্রান্ত বিধি নিষেধ মেনে চলার আহ্বান জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা টিকার বুস্টার ডোজ দেয়ার কথাও বলেছে।

উল্লেখ্য, গত চার সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে এই সময়ে শনাক্ত হয়েছেন ১২ লাখ ৮৬ হাজার ২৮ জন। এরপরেই রয়েছে অস্ট্রেলিয়া। দেশটিতে শনাক্ত হয়েছেন ২২ হাজার ৮৩৬ জন।

গত চার সপ্তাহে যুক্তরাজ্যে শনাক্ত হয়েছেন ২১ হাজার ৮৬৬, ইতালিতে ১৯ হাজার ৭৭৭ এবং সিঙ্গাপুরে ১৮ হাজার ১২৫ জন।

গত ২৪ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন দক্ষিণ কোরিয়ায়। এই সময়ে দেশটিতে ৩২৮ জন মারা যান। রাশিয়ায় মারা যান ১৬৬, ইতালি ১৬৫ অস্ট্রেলিয়ায় ১৪৮ এবং ফিলিপাইনে ১৩৬ জন।

২০২০ সালের জানুয়ারির শেষ দিক থেকে ২০২৩ সালের ৫ মে পর্যন্ত বিশ্বে স্বাস্থ্য সতর্কতা জারি রেখেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই বছরের ১১ মার্চ কোভিড-১৯ কে মহামারি হিসেবে ঘোষণা করে সংস্থাটি।

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান