রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
আন্তর্জাতিক

উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ভাগনার প্রধান প্রিগোশিন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার আকাশে বুধবার (২৩ আগস্ট) একটি প্রাইভেট জেট বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর সবাই নিহত হয়েছেন। যাত্রী তালিকায় নাম ছিল ভাড়াটে বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিনিসের। জানিয়েছে সংবাদ সংস্থা বিবিসি।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার একটি প্লেন বিধ্বস্ত হয়ে ১০ জন যাত্রীর সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইয়েভগিনি প্রিগোজিনের নামও রয়েছে।

যদিও রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, বিমানটিতে তিনজন পাইলট ও সাতজন যাত্রী ছিলেন। বিমানটিতে প্রিগোজিন ছিলেন কি না তা নিশ্চিত না হলেও রাশিয়ার বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা রোসাভিয়াতসিয়া জানিয়েছে, প্রিগোজিন ওই বিমানের যাত্রীদের তালিকায় ছিলেন।

প্লেন বিধবস্তের ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাশিয়ার সংবাদ মাধ্যম তাস জানিয়েছে, ব্যক্তিগত প্লেনটি উড্ডয়নের আধাঘণ্টার কম সময়ের মধ্যে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পর ওই উড়োজাহাজে আগুন ধরে যায়। সেখান থেকে এরই মধ্যে কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গত জুনে প্রিগোজিন রুশ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে একটি ব্যর্থ বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। এরপর একপ্রকার লোকচক্ষুর আড়ালে চলে যান তিনি। প্রায় এক মাস পরে জুলাইয়ের ২০ তারিখে প্রথমবারের মতো তার জনসম্মুখে আসেন তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ