সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
আন্তর্জাতিক

গ্রিস দাবানল: জঙ্গল থেকে ১৮ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : গ্রিসের উত্তরপূর্বাঞ্চলের ভয়াবহ দাবানলে বিধ্বস্ত জঙ্গল থেকে অন্তত ১৮ মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে নিহতরা অভিবাসনপ্রত্যাশী। দেশটির ফায়ার ডিপার্টমেন্ট এ তথ্য জানিয়েছে।

ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র ইয়ানিস আর্টোপিওস মঙ্গলবার (২২ আগস্ট) বলেছেন, তুরস্কের সীমান্তবর্তী অঞ্চল দাদিয়ার জাতীয় উদ্যানের কাছে মরদেহগুলো পাওয়া গেছে। ওই স্থানটি অভিবাসী ও শরণার্থীদের প্রবেশের স্থান বলে বিবেচিত।

গরম, শুষ্ক আবহাওয়া ও ঝোড়ো বাতাসের কারণে গ্রিসজুড়ে সম্প্রতি কয়েক ডজন দাবানল ছড়িয়ে পড়েছে। উত্তর-পূর্ব বন্দর শহর আলেকজান্দ্রোপলিসে পর্যন্ত এই দাবানল প্রবেশ করেছে।

আলেকজান্দ্রোপলিসের কাছে দুটি গ্রামে একটি স্কুল, বেশ কয়েকটি বাড়ি ও একটি কবরস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে চারটি বিমান ও তিনটি হেলিকপ্টার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে ২ শতাধিক দমকলকর্মী।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কাভালা অঞ্চলে আরেকটি দাবানলে আরও কয়েক ডজন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তাছাড়া এথেন্সের কাছে অ্যাসপ্রোপিরগোস এলাকায় একটি নতুন দাবানলের সূত্রপাত হয়েছে। ফলে সেখানে উদ্ধার অভিযানের আদেশ দিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে নজিরবিহীন দাবানলে পুড়ে তছনছ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের মাউই দ্বীপ। সেখানকার মেয়র জানিয়েছেন, এ ঘটনায় এখনো ৮৫০ জন নিখোঁজ রয়েছেন। সূত্র: আল-জাজিরা

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান