রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
আন্তর্জাতিক

প্রথমবার প্রকাশ্যে ওয়াগনার প্রধান

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান হলেন ইয়েভগেনি প্রিগোজিন। গত জুনে রুশ সামরিক কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার পর থেকে আর দেখা যায়নি তাকে। অবশেষে সেই বিদ্রোহের পর প্রথমবার ভিডিও পোস্ট করলেন তিনি। সেই সঙ্গে এই বিদ্রোহী নেতার ইঙ্গিত তিনি আফ্রিকায় রয়েছেন।

ওয়াগনার গ্রুপের টেলিগ্রাম চ্যানেলে ওই ভিডিওটি পোস্ট হয়েছে। ভিডিওতে প্রিগোজিনকে বলতে শোনা গেছে, আফ্রিকাকে আরও মুক্ত করতে ও সব মহাদেশেই রাশিয়ার শক্তি বৃদ্ধি করতে তিনি এখানে। ওয়াগনার বাহিনীর প্রধান যে আফ্রিকায়, তা অবশ্য বোঝা গিয়েছিল গত মাসেই। তখনই তিনি একটি বার্তা দেন। বার্তায় নাইজারে সেনা অভ্যুত্থানের সমর্থনে যুক্তি দিতে দেখা যায় তাকে।

তার দাবি, নাইজার পশ্চিমের উপনিবেশকারীদের দখল থেকে মুক্ত হয়েছে। সরাসরি অভ্যুত্থানে জড়িত থাকার কথা স্বীকার না করলেও বিদ্রোহী সেনাদের মদত দেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি। তারও আগে জুন মাসেই এক বার্তায় নিজের সেনাদলকে নতুন আফ্রিকা অভিযানের জন্য তৈরি থাকার কথা বলেছিলেন প্রিগোজিন। গত জুন মাসে রুশ সামরিক কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছিলেন প্রিগোজিন। পরে অবশ্য জানা যায়, লড়াই থামিয়ে বেলারুশে ঘাঁটি গেড়েছেন ওয়াগনার প্রধান।

শোনা যায়, পুতিনের সঙ্গে নাকি বোঝাপড়াও হয়ে গেছে তার। মস্কো আগেই জানিয়েছিল, মালিতে যেভাবে কাজ করছিল ওয়াগনার সেভাবেই কাজ চলবে। আফ্রিকা মহাদেশের বেশ কয়েকটি দেশ যেমন–সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, মালি, লিবিয়া, সুদানে সক্রিয় ওয়াগনার বাহিনী। সিরিয়াতেও আসাদ সরকারের হয়ে লড়ছে ওয়াগনার।

সর্বশেষ পাওয়া সংবাদ