সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
আন্তর্জাতিক

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ১১, নিখোঁজ ৯

আন্তর্জাতিক ডেস্ক : চীনের উত্তরাঞ্চলীয় শানঝি প্রদেশে একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় ১১ জন নিহত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে মঙ্গলবার (২২ আগস্ট) এ তথ্য নিশ্চিত করা হয়।

রাষ্ট্রীয় প্রচারমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (২১ আগস্ট) ৮টা ২৬ মিনিটে ইয়ানান শহরের কাছে অবস্থিত শিনতাই কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিস্ফোরণের সময় ওই খনিতে প্রায় ৯০ জন শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণের পর থেকে এখন পর্যন্ত ৯ জন নিখোঁজ রয়েছেন। তারা ওই খনির ভেতরে আটকা পড়েছেন।

বিস্ফোরণের ঘটনায় আরও ১১ জন আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

গত কয়েক দশকে চীনে খনি নিরাপত্তার কিছুটা উন্নতি হয়েছে। তবে পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করা যায়নি এবং প্রায়ই বিভিন্ন খনিতে দুর্ঘটনা খবর সামনে আসছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে নর্দার্ন মঙ্গোলিয়া অঞ্চলে একটি কয়লা খনি ধসে পড়ায় বেশ কয়েকজন শ্রমিক এবং কয়েকটি যানবাহন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। কর্তৃপক্ষ জানায়, ওই দুর্ঘটনায় ৫৩ জনের মৃত্যু হয়।

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান