রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
আন্তর্জাতিক

করোনা উন্নয়নশীল বিশ্বে বিপর্যয় ডেকে এনেছে: বিশ্ব ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস জানিয়েছেন, উন্নয়নশীল বিশ্বের জন্য মহামারি করোনাভাইরাস বিপর্যয় ডেকে এনেছে। এর ফলে বিভিন্ন দেশ দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে। বৈশ্বিক অর্থনীতির যে ক্ষতি হচ্ছে সেটা কয়েক বছরেও কাটিয়ে ওঠা সম্ভব হবে না।

তিনি বলেছেন, মহামারি করোনাভাইরাস বিশ্বব্যাপী অসাম্য ও বৈষম্যের ব্যবধান বাড়াচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে উন্নয়নশীল দেশগুলোর মানুষকে, যারা সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে নেই। অন্যদিকে উন্নত দেশগুলো, যারা তাদের কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ ব্যবহার করছে তারা মূলত ধনীদের সুবিধা দিচ্ছে।

মহামারি করোনাভাইরাস বিশ্বের ২১৩টি দেশে ছড়িয়ে পড়েছে। আক্রান্ত করেছে ১ কোটি ৭ লাখ ৯৩ হাজার ৪১৭ জন। প্রাণ কেড়ে নিয়েছে লাখ লাখ মানুষের। সূত্র : আল জাজিরা ও রয়টার্স।

সর্বশেষ পাওয়া সংবাদ