রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
আন্তর্জাতিক

ফ্রান্সে তাপপ্রবাহের রেড অ্যালার্ট জারি

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ ফ্রান্সে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে বলে রেড অ্যালার্ট জারি করলো আবহাওয়া দপ্তর।

তাপপ্রবাহে প্রচুর মানুষ মারা যাওয়ার পর ফ্রান্সে এখন আগাম সতর্কতা ব্যবস্তা চালু হয়েছে। রেড অ্যাালার্ট জারি করার অর্থ, প্রশাসন মানুষকে গরমের হাত থেকে বাঁচাতে বিশেষ পদক্ষেপ নেবে।

আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ ফ্রান্সে তাপমাত্রা ৪২ ডিগ্রি পর্যন্ত হতে পারে। বাকি অর্ধেক ফ্রান্সে তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রি হতে পারে। তাই সেখানে অরেঞ্জ অ্য়ালার্ট জারি করা হয়েছে।

ফ্রান্স-সহ ইউরোপে এবার প্রবল গরম পড়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে এই অবস্থা হয়েছে বলে আবহাওয়াবিদদের মত। গ্রিস, স্পেন ও সার্ডিনিয়াতে তাপমাত্রা ৪০ ডিগ্রি বা তার উপরে। গ্রিস ভয়ংকর দাবানলের গ্রাসে পড়েছে। গত জুলাই ছিল গ্রিসের উষ্ণতম মাস।

আবহাওয়াবিদদের মতে, উষ্ণায়নের ফলে তাপমাত্রা বাড়ছে। আর গ্রিন গ্যাস নিঃসরণের ফলে আরো বেশি করে গরম হচ্ছে বিশ্ব। নেচার মেডিসিনে প্রকাশিত একটি সমীক্ষায় বলা হয়েছে, গত বছর ইউরোপে ৬১ হাজার মানুষ তাপপ্রবাহের ফলে মারা গেছেন। সূত্র: ডিডাব্লিউ, এপি, এএফপি, রয়টার্স

সর্বশেষ পাওয়া সংবাদ