রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
আন্তর্জাতিক

আত্মসমর্পণের ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : গত প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া প্রদেশের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে গত ১৪ আগস্ট জর্জিয়ার ফুল্টন কাউন্টি গ্র্যান্ড জুরি ট্রাম্পের বিরুদ্ধে এ অভিযোগ আনেন ও ১০ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেন।

স্থানীয় সময় সোমবার (২১ আগস্ট) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এই তথ্য জানান। ট্রুথ সোশ্যালে শেয়ার করা পোস্টে ট্রাম্প লেখেন, গ্রেফতার হওয়ার জন্য বৃহস্পতিবার (২৪ আগস্ট) আটলান্টায় যাচ্ছি। আত্মসমর্পণের জন্য ট্রাম্পকে ২৫ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। সেই নির্দেশনা মেনেই আত্মসমর্পণ করার ঘোষণা দিলেন ট্রাম্প।

২০২৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ট্রাম্প এরই মধ্যে সে নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়ে রেখেছেন। এছাড়া প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনয়নের দৌড়ে থাকা রিপাবলিকান পার্টির অন্য নেতাদের চেয়ে জনমত জরিপে অনেকটা এগিয়ে রয়েছেন ট্রাম্প। এমন পরিস্থিতিতে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট তার বিরুদ্ধে আনা জালিয়াতি চেষ্টার অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

২০২১ সালের ২ জানুয়ারি জর্জিয়ার প্রধান নির্বাচনী কর্মকর্তা ব্র্যাড র‌্যাফেনসপারগারকে ফোন করে অঙ্গরাজ্যটিতে নিজের পরাজয় ঠেকানোর ব্যবস্থা করতে বলেন ট্রাম্প। কিন্তু ব্র্যাড তার এ অনুরোধ প্রত্যাখ্যান করেন। এর চারদিন পর ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকরা মার্কিন গণতন্ত্রের প্রতীক ক্যাপিটল হিলে আক্রমণ করেন। ওইদিন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে সিনেটের স্বীকৃতি দেওয়ার কথা ছিল।

এদিকে জর্জিয়ায় কোনো ধরনের অপরাধ করার অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। তিনি অ্যাটর্নি উইলিসের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে, রাজনৈতিকভাবে প্রভাবিত হয়েই তার বিরুদ্ধে এই অভিযোগ তদন্ত করা হচ্ছে। উইলিস মূলত জো বাইডেন প্রশাসনের মনোনীতি অ্যাটর্নি। সূত্র: রয়টার্স, সিএনএন।

সর্বশেষ পাওয়া সংবাদ