রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের সঙ্গে ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে একদিকে ঘূর্ণিঝড় অন্যদিকে ভূমিকম্প। ক্রান্তীয় ঝড় হিলারি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার দক্ষিণ উপকূলে রোববার আঘাত হানে শক্তিশালী এই ঝড়।

যুক্তরাষ্ট্রে আঘাত হানার আগে ঝড়টি মেক্সিকো অতিক্রম করেছে। এদিকে হিলারি আঘাত হানার ঠিক আগমুহূর্তেই দক্ষিণাঞ্চলীয় ওজাই শহরে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১। তবে এখনো পর্যন্ত ওই ঘূর্ণিঝড় থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

বলা হচ্ছে গত ৮৪ বছরের মধ্যে এটাই প্রথম এ ধরনের ঝড় যা যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে। এই শক্তিশালী ঝড়ের প্রভাবে লস অ্যাঞ্জেলেস এবং পাম স্প্রিংস ও ডেথ ভ্যালির মতো মরুভূমি অঞ্চলে রেকর্ড বৃষ্টির কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম ওই অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সব ধরনের ফেডারেল সহায়তার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সব স্কুল ও বিমানের ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।

মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়ায় বন্যায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভূমিধসের ঘটনা ঘটেছে। এছাড়া বিভিন্ন স্থানে গাছ ভেঙ্গে পড়েছে এবং বাড়ি-ঘর প্লাবিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে আবহাওয়ার অস্বাভাবিক পরিস্থিতি লক্ষ্য করা গেছে। শুধু যুক্তরাষ্ট্রই নয় মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে বিশ্বের অন্যান্য দেশেও।

এর আগে শক্তিশালী এ ঝড়ের প্রভাবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক দিনে এক বছরের সমান বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করা হয়।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম সামাজিক মাধ্যম ফেসবুকের এক পোস্টে সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সবাই নিরাপদে থাকুন। কর্তৃপক্ষ পাঁচটি আশ্রয়কেন্দ্র চালু করেছে। এছাড়া দুর্যোগ মোকাবিলায় সাড়ে ৭ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে কয়েকশ ন্যাশনাল গার্ডের সেনা সদস্য রয়েছেন। মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপে ঘণ্টায় ১১৯ কিলোমিটার গতিবেগে আঘাত হানে হিলারি।

সর্বশেষ পাওয়া সংবাদ