রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
আন্তর্জাতিক

মেক্সিকোর দিকে ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড় হিলারি

নিজস্ব প্রতিবেদক : উত্তর পশ্চিম মেক্সিকোর দিকে ধেয়ে আসছে সম্ভাব্য বিপর্যয়কর ঘূর্ণিঝড় হিলারি। এর কারনে দেশটির উত্তর পশ্চিম পর্যটক অঞ্চল ও প্রতিবেশী মার্কিন অঙ্গরাজ্যে ক্যালিফোর্ণিয়ায় আকস্মিক বন্যার বিষয়ে সতর্ক করা হয়েছে।

চতুর্থ ক্যাটাগরির এ হারিকেন মোকাবেলায় শুক্রবার দেশটি প্রস্তুত বলে জানা গেছে। ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার(এনএইচসি) সতর্ক করে বলেছে, হিলারির কারনে প্রবল ঝড়ো বাতাস, আকস্মিক বন্যা ও সমুদ্রে উত্তাল ঢেউয়ের আশংকা রয়েছে।

এনএইচসি বলছে, শুক্রবার কিছুটা মন্থর হওয়ার আগ পর্যন্ত বাতাসে হিলারির সর্বোচ্চ গতিবেগ ২৩০ কিলোমিটারে পৌঁছে। এদিকে সমুদ্রে বড়ো বড়ো ঢেউ আছড়ে পড়ার প্রেক্ষিতে কাবো সান লুকাসের বাসিন্দা ও কর্মীরা তাদের প্রতিরক্ষামূলক প্রস্তুতি গ্রহণ করে। এছাড়া কাবো সান লুকাস বিচে নৌ সদস্যদের টহল দিতে দেখা গেছে।

এনএইচসি বলছে, হিলারি বাজা ক্যালিফোর্ণিয়ার দক্ষিণ প্রান্তে কাবো সান লুকাসের ২৮৫ মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এনএইচসি তার পূর্বাভাসে আরো বলেছে, সপ্তাহান্তে হিলারি বাজা ক্যালিফোর্ণিয়ার পশ্চিম উপকূলের কাছাকাছি এবং রোববার রাত নাগাদ ক্যালিফোর্ণিয়ার দক্ষিণাঞ্চলে পৌঁছাবে।

সর্বশেষ পাওয়া সংবাদ