রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
আন্তর্জাতিক

চলতি বছর ৬২ ত্রাণকর্মী নিহত : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ সতর্ক করে বলেছে, দক্ষিণ সুদানের মতো দেশগুলোতে সংঘাত ও নিরাপত্তাহীনতার কারণে ২০২৩ সাল সবচেয়ে বেশি সাহায্য কর্মীদের হতাহতের আরেকটি বছর হতে চলেছে। খবর সিনহুয়ার।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) এইড ওয়ার্কার সিকিউরিটি ডেটাবেস গবেষণা দলের তুলে ধরা আংশিক তথ্যের বরাত দিয়ে জাতিসংঘের মানবিক সমন্বয় বিষয়ক দপ্তর (ওসিএইচএ) বলেছে, চলতি বছরের এ পর্যন্ত বিশ্বজুড়ে সংকটে ৬২ জন সাহায্য কর্মী নিহত, ৮৪ জন আহত এবং ৩৪ জন অপহৃত হয়েছেন।

জাতিসংঘ দপ্তর আরো জানায়, দক্ষিণ সুদান বিগত বেশ কয়েক বছর ধরে মানবিক নিরাপত্তাহীনতার ক্ষেত্রে সর্বোচ্চ স্থানে রয়েছে। ১৬ আগস্ট পর্যন্ত দেশটিতে সাহায্য কর্মীদের উপর চালানো ৪০ হামলায় ২২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

এদিকে চলতি বছরের এ পর্যন্ত ত্রাণকর্মীদের উপর চালানো ১৭টি হামলায় ১৯ জনের প্রাণহানি ঘটায় সুদান এক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

ওসিএইচএ’র প্রতিবেদনে আরো বলা হয়, এক্ষেত্রে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, মালি, সোমালিয়া এবং ইউক্রেনে অন্যান্য ত্রাণকর্মী হতাহতের রেকর্ড হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ