রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
আন্তর্জাতিক

কলম্বিয়ায় ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ার রাজধানী বোগোতায় ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ এ তথ্য জানিয়েছে। ভূমিকম্পের পর সেখানের বাসিন্দারা ছুটোছুটি করে রাস্তায় নামতে থাকে। এতে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। খবর আল-জাজিরার।

এই ভূমিকম্পে এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে কলম্বিয়ার জাতীয় ভূ-তাত্ত্বিক সার্ভিস জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১।

কলম্বিয়ার সংস্থাটি জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১২টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। বোগোতা থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এল ক্যালভারিও শহরে ছিল এর কেন্দ্রস্থল। ভূমিকম্পের গভীরতা ছিল ৩০ কিলোমিটার।

ভূমিকম্পের সময় সেখানের ভবনগুলো কাঁপতে থাকে। বাজানো হয় সতর্ক সংকেত। এসময় সবাই ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে।

মেয়র ক্লডিয়া লোপেজ ‘এক্স’এ জানান, কলম্বিয়ার রাজধানীর দক্ষিণ-পূর্বে ভূমিকম্পের সময় জানালা থেকে পড়ে মারা যায় এক নারী। এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন তিনি।

কয়েক মিনিটের ব্যবধানে অনুভূত হয় আরও দুটি আফটারশক। যার মাত্রা ছিলো ৫.৭ ও ৪.৮।

সর্বশেষ পাওয়া সংবাদ