রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
আন্তর্জাতিক

স্ত্রী ও মেয়েকে হত্যার পর আত্মহত্যা করলেন সেনা কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক: স্ত্রী এবং মেয়েকে গলা কেটে হত্যার পর নিজেও ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ভারতীয় সাবেক এক সেনা কর্মকর্তা। বাড়ি থেকে স্ত্রী এবং মেয়ের লাশ উদ্ধারের পর ভারতের উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম স্টেশনের পাশ থেকে ওই সেনা কর্মকর্তার লাশও উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ১৮ আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, দুপুরের দিকে সেনা কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়।

সাবেক এই সেনা কর্মকর্তার নাম গৌতম বন্দ্যোপাধ্যায় (৪৮)। গৌতম তার স্ত্রী দেবিকা (৪৪) এবং মেয়ে দিশাকে (১৯) ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন। এর পরে মধ্যমগ্রাম স্টেশনের কাছে গিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দেন নিজেও।

পুলিশ জানায়, দমদম ১০ নম্বর ওয়ার্ডে গৌতমের বাড়ি থেকে তার স্ত্রী দেবিকা বন্দ্যোপাধ্যায় এবং মেয়ে দিশা বন্দ্যোপাধ্যায়ের রক্তাক্ত লাশ উদ্ধার হয়। পরে গৌতমের লাশ উদ্ধার হয় মধ্যমগ্রাম স্টেশনের কাছ থেকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্ত্রী এবং মেয়েকে খুন করে আত্মহত্যা করেন গৌতম।

স্থানীয়রা জানান, গৌতম মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ