রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
আন্তর্জাতিক

আফ্রিকার কেপ ভার্দে উপকূলে ৬০ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার কেপ ভার্দে উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এই ঘটনায় ৬০ জনের বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে নারী ও শিশুসহ ৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ঘটনাস্থল থেকে লোকজনকে উদ্ধার করা হচ্ছে। গুরুতর আহত ব্যক্তিদের স্ট্রেচারে করে সরিয়ে নেওয়া হচ্ছে। এক মাসের বেশি সময় ধরে ওই নৌকাটি সাগরে ছিল। ধারণা করা হচ্ছে, নৌকার বেশিরভাগ যাত্রী সেনেগালের বাসিন্দা।

এমন পরিস্থিতিতে যেন আরও প্রাণহানির ঘটনা না ঘটে তা রোধ করতে অভিবাসন বিষয়ে বিশ্বব্যাপী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কেপ ভার্দের কর্মকর্তারা। পুলিশ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, সোমবার ওই নৌকাটিকে প্রথম দেখা যায়। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছিল যে, নৌকাটি ডুবে গেছে।

স্পেনের একটি মাছ ধরার নৌকা সাল দ্বীপ থেকে ৩২০ কিলোমিটার দূরে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী কাঠের নৌকাটিকে প্রথম দেখতে পায় এবং পরে তারা বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষকে জানায়।

জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে চারজন শিশু। তাদের বয়স ১২ থেকে ১৬ বছরের মধ্যে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে সেনেগালের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে যে, ওই নৌকাটি ১০১ জন যাত্রী নিয়ে গত ১০ জুলাই দেশ ছেড়েছে। তারা জানিয়েছে, জীবিত ‍উদ্ধার হওয়া লোকজনের প্রত্যাবাসনের জন্য তারা কেপ ভার্দে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।

আইওএম-এর পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে ক্যানেরি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টা করে কমপক্ষে ৫৫৯ জনের মৃত্যু হয়। চলতি বছরের প্রথম ৬ মাসে ওই একই রুটে ১২৬ জনের মৃত্যু হয়েছে বা নিখোঁজ রয়েছে। জুলাইয়ের শেষের দিকে সেনেগালের রাজধানী ডাকার উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ১৫ জন নিহত হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ