মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২ “বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি সূচকের পতনে লেনদেন শেষ শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি
আন্তর্জাতিক

মিয়ানমারে খনি ধসে ২৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের একটি প্রত্যন্ত অঞ্চলে অনিয়ন্ত্রিত জেড খনিতে ভূমিধসে ২৫ জনের মৃত্যু হয়েছে এবং ১৪ জন নিখোঁজ রয়েছে। উদ্ধারকর্মীরা এসব লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার জরুরি বিভাগের কর্মীরা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

সাম্প্রতিক দিনগুলোতে মিয়ানমারে প্রবল বর্ষণে বন্যা দেখা দিয়েছে এবং দেশটির উত্তরাঞ্চলীয় কাচিনের হাপাকান্ট শহরের বাইরে রোববার ভূমিধসের ঘটনা ঘটেছে।

মিয়ানমারের জেড খনি একটি লাভজনক ব্যবসা হলেও অনিয়ন্ত্রিত এ শিল্প খাতে দুর্ঘটনায় বারবার শ্রমিকের মৃত্যু ঘটতে দেখা যাচ্ছে। ২০২০ সালে এক ভূমিধসের পর একই এলাকায় ১৭০ জনেরও বেশি মানুষ প্রাণ হারায়।

মঙ্গলবার এক উদ্ধারকর্মী এএফপি’কে বলেন, ‘আমরা আজ মোট ২৫ জনের মৃতদেহ উদ্ধার করেছি।’
তিনি আরো বলেন, সেখানে ভূমিধসের ঘটনায় এখনো ২৫ জন নিখোঁজ রয়েছে এবং তাদেরকে উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

মৃতদেহ খুঁজে পেতে উদ্ধারকর্মীদের মাটি খনন করতে হয়েছিল এবং কয়েকটি লাশ খনিতে জমে থাকা পানিতে ভাসছিল।

আরও পড়ুন:

‘বাংলাদেশের সঙ্গে ভারতের ভবিষ্যৎ ও নিরাপত্তা জড়িত’

নাইজেরিয়ায় চোরাগোপ্তা হামলায় ২৬ সেনা নিহত

এই সম্পর্কিত আরো

পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী

মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু

শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

সূচকের পতনে লেনদেন শেষ

শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা

পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি