রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
“অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক সেপ্টেম্বর থেকে শুরু - ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার
advertisement
আন্তর্জাতিক

রাশিয়ায় গ্যাস স্টেশনে বিস্ফোরণে নিহত বেড়ে ২৭

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার একটি গ্যাস স্টেশনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় দাগেস্তান শহরে ওই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে চিকিৎসকদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করে ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দাগেস্তানের রাজধানী মাখাচকালা শহরের একটি হাইওয়ের পাশে একটি অটো রিপেয়ার শপে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। সেখান থেকেই পরবর্তীতে কাছাকাছি একটি গ্যাস স্টেশনে আগুন ছড়িয়ে পড়ায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এক প্রত্যক্ষদর্শী বলেন, এটা ছিল একটা যুদ্ধের মতো।

এই ঘটনায় কমপক্ষে ৬৬ জন আহত হয়েছে। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। রাশিয়ার উপ-স্বাস্থ্যমন্ত্রী ভ্লাদিমির ফিসেনকো হতাহতের সর্বশেষ খবর নিশ্চিত করেন। আহতদের মধ্যে ১৩ জনই শিশু। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, বিস্ফোরণের পর সবকিছু আমাদের মাথার ওপর এসে পড়ছিল। আমরা কোনো কিছুই দেখতে পাচ্ছিলাম না।

বার্তা সংস্থা রিয়া নভোস্তি প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, বড় ধরনের বিস্ফোরণের পর একটি ভবন থেকে ধোঁয়া ছড়িয়ে পড়ছে।

ওই গ্যাস স্টেশনে বিস্ফোরণের পর প্রায় ৬০০ বর্গমিটার (৬ হাজার ৪৫০ বর্গফুট) এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়। এক বিবৃতিতে জানানো হয়েছে, ঘটনাস্থলে ২৬০ জন দমকল কর্মী মোতায়েন করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ