রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
“অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক সেপ্টেম্বর থেকে শুরু - ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার
advertisement
আন্তর্জাতিক

সৌদি আরবে বছরে সাড়ে ৩ লাখের বেশি ডিভোর্স

আন্তর্জাতিক ডেস্ক : নারীবিষয়ক প্রতিবেদন-২০২২ প্রকাশ করেছে সৌদি আরবের জেনারেল অথরিটি অব স্ট্যাটিসটিকস। এতে দেখা গেছে, দেশটিতে ডিভোর্সের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২২ সালে দেশটিতে সাড়ে তিন লাখের বেশি নারীর ডিভোর্স হয়েছে।

প্রতিবেদনে দেখা গেছে, যেসব নারীর বয়স ৩০ থেকে ৩৪ বছরের মধ্যে তাদের সবচেয়ে বেশি ডিভোর্স হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে যেসব নারীর বয়স ৩৫ থেকে ৩৯ বছরের মধ্যে। কয়েকটি জরিপের মাধ্যমে নারীদের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। সৌদি আরবে ১৫ থেকে ১৯ বছর বয়সী নারীর সংখ্যা ৯ লাখ ১৬ হাজার ৪৩৯ ও ২০ থেকে ২৪ বছর বয়সী নারীর সংখ্যা সাড়ে ৮ লাখের বেশি। সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বেড়েছে।

২০২২ সালের চতুর্থ প্রান্তিকে দেখা গেছে, নারীদের বেকারত্ব হার ১৫.৪ শতাংশ, যা অন্যান্য বছরের তুলনায় কম। অর্থনীতিতেও দেশটির নারীদের অবদান বেড়েছে। শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ বেড়ে ৩৬ শতাংশে দাঁড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে নারী উদ্যোক্তাদের সংখ্যাও বেড়েছে ব্যাপকভাবে।

সর্বশেষ পাওয়া সংবাদ