বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
শিরোনাম
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত: বেইজিংয়ে প্রধানমন্ত্রী চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ সেরা ব্রাজিল - ভিনির জোড়া গোলের ম্যাচে ফিরলেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই ২০২৬-২৭ অর্থবছর - মুদিদোকান ও রেস্টুরেন্টসহ ভ্যাটের আওতায় আসছে যেসব খাত দেশের ব্যাংকিং খাত সংস্কারে বিশ্বব্যাংকের ৪৫০ মিলিয়ন ডলার অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও
advertisement
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় নামাজের সময় মসজিদে ধস, ৭ মুসল্লির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় শহর কাদুনা রাজ্যের জারিয়াতে নামাজের সময় একটি মসজিদের একাংশ ধসে পড়ে সাতজন মুসল্লির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গতকাল শুক্রবার আসরের নামাজের সময় এ দুর্ঘটনাটি ঘটেছে। তখন মসজিদটিতে শতাধিক মুসল্লি নামাজ পড়ছিলেন।

জারিয়া এমিরেট কাউন্সিলের মুখপাত্র আবদুল্লাহি কোয়ারবাই বলেন, দুর্ঘটনার পরপরই উদ্ধারকারবী দল সেখানে গিয়ে তাৎক্ষণিকভাবে চারটি মৃতদেহ উদ্ধার করেছে। এরপর ধ্বংসস্তুপের ভেতর থেকে আরও তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়। শতাব্দী প্রাচীন মসজিদটি ১৮৩০ এর দশকে নির্মিত হয়েছিল বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।

কাদুনা রাজ্যের ব্যবস্থাপনা সংস্থা বলেছে, আহত অবস্থায় ২৩ জন মুসল্লিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, মসজিদটির ছাদের একাংশ ধসে পড়েছে। কাদুনার গভর্নর উবা সানি অবিলম্বে এ দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি ক্ষতিগ্রস্তদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন।

গভর্নর উবা সানি বলেন, এটি একটি হৃদয়বিদারক ঘটনা। পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়াতে প্রায়ই ভবন ধসের ঘটনা ঘটে। গত বছর দেশটিতে এক ডজনেরও বেশি ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ বলছে, বেশির ভাগ ভবন বিল্ডিং কোড ও সুরক্ষাবিধি না মেনে তৈরি করা হয়েছে। এ ছাড়া নির্মাণের সময় নিম্নমানের সামগ্রী ব্যবহার ও দুর্বল রক্ষণাবেক্ষণের কারণে ভবনগুলো ধসে পড়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ