রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক সেপ্টেম্বর থেকে শুরু - ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা
advertisement
আন্তর্জাতিক

বাংলাদেশে ‘শান্তিপূর্ণ’ নির্বাচন আশা করছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছে ভারত। শুক্রবার (১১ আগস্ট) গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী আসাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে বলেন যে, সেখানের (বাংলাদেশে) ‘অভ্যন্তরীণ অবস্থা’ নিয়ে তার বিশেষ কোনো মন্তব্য নেই।

তিনি বলেন, ‘আমি মনে করি, আমি গত সপ্তাহে এটি বলেছি… দেখুন, সেখানে (বাংলাদেশের) অভ্যন্তরীণ অবস্থা নিয়ে আমার বিশেষ কোনো মন্তব্য নেই।

তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, এগুলো বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়। তবে তিনি উল্লেখ করেন, ‘এ বিষয়ে দেশের সংবিধানের (বাংলাদেশের) একটি অবস্থান রয়েছে।

এর আগে গত ৩ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নয়াদিল্লী চায় বাংলাদেশের নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া দেশের জনগণ সিদ্ধান্ত নেবে এবং আশা করছি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘বাংলাদেশে যা ঘটছে, তার প্রভাব আমাদের (ভারত) ওপর পড়ে’।

নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ভারত ঢাকায় তার হাইকমিশনে মাধ্যমে সেখানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আশা করে ‘সেখানে শান্তি থাকবে এবং কোনো সহিংসতা হবে না এবং পরিকল্পনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।’

সর্বশেষ পাওয়া সংবাদ